অন্যকলাম
ভুল!ক্রীড়া প্রতিবেদক ওল্ড ডিওএইচএস হেরেছে ভিক্টোরিয়ার কাছে। ভিক্টোরিয়াকে হারিয়েছে মোহামেডান। এক ম্যাচ করে হেরে প্রিমিয়ার ক্রিকেট লিগে পয়েন্টের লড়াইয়ে দুই দল দৌড়াচ্ছে সমানে সমান। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় এত দিন ওল্ড ডিওএইচএসকেই দেখানো হচ্ছিল ওপরে। কাল জানা গেল সেটি ভুল এবং এই ভুলটা এত দিন নজরে পড়েনি সিসিডিএমেরও! পয়েন্ট সমান হলে আগে আসবে মুখোমুখি লড়াইয়ের ফল, সেটাতেও সমাধান না হলে নেট রান রেট। আর ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএস মুখোমুখি লড়াইয়ে ভিক্টোরিয়া জিতেছে বলে দুই দলের সমান পয়েন্ট হওয়ার পরও ভিক্টোরিয়াই শীর্ষে।ম্যাচ শেষে৫ ঘণ্টা ৫৩ মিনিট! ম্যাচ শুরু হয়েছিল ২৯ তারিখ। শেষ হতে হতে ক্যালেন্ডারে এসে গেছে নতুন দিন! মেলবোর্নের ঘড়িতে তখন যে রাত একটা বেজে ৩৭! ইতিহাসের দীর্ঘতম গ্র্যান্ড স্লাম ফাইনালটি জেতার পর নোভাক জোকোভিচ কী করেছেন, জানেন! আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফেরার পর আবারও দেখতে বসেছেন সেই ম্যাচ! এমন রোমাঞ্চকর একটা ম্যাচ জেতার পর কিছুতেই ঘুম আসছিল না। প্রথমে একটা বই পড়ার চেষ্টা করেছেন। তাতেও সুবিধে না হওয়ায় শেষে টিভি খুলে দেখেছেন ম্যাচের হাইলাইটস! ‘এতক্ষণ ধরে খেলার পরও যেন আমার যথেষ্ট টেনিস-বিনোদন হয়নি, আরও বাকি ছিল’—বলেছেন এই সার্বিয়ান। ওয়েবসাইটওয়ার্নকে নোটিশক্ষতিপূরণের অঙ্কটা মাত্র এক হাজার ৫৭৫ অস্ট্রেলিয়ান ডলারের। কিন্তু এই ছোট্ট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেও ম্যাথু হলিংসওয়ার্থ নামের অখ্যাত এক ব্যক্তি এখন আন্তর্জাতিক খবরে! হলিংসওয়ার্থ যে ক্ষতিপূরণ চেয়ে মামলার হুমকি দিয়েছেন শেন ওয়ার্নকে। কদিন আগে মেলবোর্নে এক সাইকেলচালকের সঙ্গে বচসা হয়েছিল ওয়ার্নের। স্পিন কিংবদন্তি সেদিনই সাইকেলচালকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন টুইটারে। সেই সাইকেলচালকই হলেন হলিংসওয়ার্থ। তাঁর দাবি, ওয়ার্ন একতরফাভাবে টুইটারের মতো একটা গণমাধ্যমে বিষোদ্গার করেছেন। অথচ ওয়ার্নের গাড়িই নাকি আঘাত করেছিল তাঁর বাইসাইকেলটিকে। সেই সাইকেল সারানোর জন্যই এখন ওয়ার্নের কাছে টাকা চান। এই দাবিতে পাঠানো হয়েছে উকিল নোটিশ। এএফপি