অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলব না!যমজ দেশ দুটি চিরবৈরী। রাজনৈতিক, রাষ্ট্রীয় আর সীমান্তবর্তী উত্তেজনা হরহামেশাই ঢুকে পড়ে খেলার মাঠেও। যেমনটা ঢুকল গত সোমবার। চীনে চার দেশের একটি যুব ফুটবল টুর্নামেন্টে চীন, জাপানের পাশাপাশি এতে অংশ নেওয়ার কথা ছিল দুই কোরিয়ার। সোমবার ম্যাচ ছিল দুই দেশের। ম্যাচ শুরুর আগে দুই দল পাশাপাশি হাসি মুখে ছবি তুলেছে, গা গরমও করছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে উত্তর কোরিয়া যুবদলকে নির্দেশ দেওয়া হয় মাঠ ছেড়ে উঠে আসতে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের মৃত্যুর পর দুই দেশের সীমান্ত আবারও অগ্নিগর্ভ। এ কারণেই নাকি সরকারের এই সিদ্ধান্ত। টুর্নামেন্ট এখন তিন দলের। এএফপি।প্রতিবাদপ্রথম গোলের জন্য মরিয়া দুই দলই। দারুণ উত্তেজনা। এমন সময় হুট করে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। সোজা চলে গেলেন ম্যানচেস্টার সিটির গোলপোস্টের দিকে। এরপর জালের মধ্যে জড়িয়ে নিলেন নিজের হাত! পরে নিরাপত্তাকর্মীরা সেই ব্যক্তিকে ধরে নিয়ে যান। কিন্তু মাঝখানে ৪ মিনিট বন্ধ রাখতে হয় খেলা। পরশু ঘটনাটি ঘটেছে এভারটন-সিটি ম্যাচে। পরে পুলিশের কাছ থেকে জানা গেছে, মাঠে ঢুকে পড়া ব্যক্তিটি আসলে প্রতিবাদ জানাতেই এই কাণ্ড করেছেন। একটি বিমান সংস্থার নিয়োগ-প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানাতেই এভাবে তাঁর মাঠে ঢুকে পড়া। ওয়েবসাইট।তিনি বলেননি!গত ১৮ মাসে একটি ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেড ভালো খেলেনি! কেউ এমন দাবি করলে অ্যালেক্স ফার্গুসন খেপতেই পারেন। রাগ করাটা অন্যায়ও হবে না। ফুটবল বিশ্লেষক অ্যালান হ্যানসেনের এমন কথা শোনার পর ক্ষিপ্ত ফার্গি পাল্টা সমালোচনা করেছিলেন। বলেছিলেন, হ্যানসেনকে শিগগিরই নিজের কথা নিজেকেই হজম করতে হবে। ফার্গির সমালোচনা শোনার পর হ্যানসেন আকাশ থেকে পড়েছেন। তাঁর দাবি, ওই ধরনের মন্তব্য তিনি করেননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ‘আমি বলেছিলাম গত ১৮ মাসে ম্যানইউ তেমন ভালো খেলছে না যেমনটা তারা আগে খেলেছিল’—বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন লিভারপুলের এই সাবেক ফুটবলার। এএফপি।