অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা বনাম প্রেমগরুর কাছ থেকে শুধু দুধই চাইবেন, গরুটাকে খাওয়াবেন না—তা তো হয় না। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার পেছনে অনেক কারণই তুলে ধরা হয়েছে। কিন্তু এও সত্যি, ক্রিকেট যাদের রুটিরুজি, তাদের যদি টাকাই না দেওয়া হয়, ভালো খেলার প্রেরণা তারা পাবে কোত্থেকে? গত বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কান বোর্ডের কাছে ক্রিকেটারদের পাওনা প্রায় ৫০ লাখ ডলারে গিয়ে পৌঁছেছে। তার পরও শ্রীলঙ্কান ক্রিকেটাররা খেলে যাচ্ছেন ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণেই। নতুন অধিনায়ক জয়াবর্ধনে আশ্বস্ত করেছেন, বোর্ডের ওপর আস্থা হারাচ্ছেন না তাঁরা, ‘আমরা এত দিন যখন অপেক্ষা করতে পেরেছি, সামনেও পারব।’ ওয়েবসাইট।অন্য মেসি!ড্রিবলিংয়ের জাদুতে প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মোহিত করে ফেলেন। মাঝমাঠ থেকে ৫-৬ ফুটবলারকে কাটিয়ে গোল করতে পারেন। সেই লিওনেল মেসি এবার স্প্যানিশ লিগে ২৭৯ বার ঠোক্কর খেয়েছেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের দেয়ালে! তাঁর পা থেকে বল কেড়ে নিয়েছেন ডিফেন্ডাররা, মেসি হারিয়েছেন বলের দখল। এখন পর্যন্ত লা লিগায় সবচেয়ে বেশিবার বলের দখল হারিয়েছেন তিনিই। এ তালিকায় মেসির পরেই আছেন এসপানিওলের দিদাক ভিয়া (২৫১) ও হোয়ান ভেরদু (২৪১)। মেসির পেনাল্টি মিসের জ্বালা বাড়াতেই যেন এই পরিসংখ্যান প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া-ভিত্তিক ক্রীড়াদৈনিক সুপারদেপোর্তে! পরিসংখ্যান অবশ্য এও বলছে, মেসি গোল করেছেন এমন ম্যাচের ৮৯ শতাংশ জিতেছে বার্সা। ওয়েবসাইট।অনুপস্থিতির কারণগত মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলেও ক্লাবের হয়ে ম্যাচ খেলেছেন মাত্র ১৭টি। এবারও খেলেছেন মোটে ১৪ ম্যাচ। আরিয়েন রোবেনের ‘সেবা’ বায়ার্ন মিউনিখ ঠিকমতো পাচ্ছে না চোটের কারণে। ডাচ এই তারকা চোট কাটিয়ে ফিরেছেন। ছন্দেও ফিরছেন ধীরে ধীরে। বুন্দেসলিগার গত ম্যাচে গোলও করেছেন। কিন্তু পরশু আবারও অনুশীলনে অনুপস্থিত। রোবেনকে দেখতে না পেয়ে গুঞ্জন ছড়াল, আবারও ইনজুরি নাকি! পরে ক্লাবের পক্ষ থেকেই এই গুঞ্জন উড়িয়ে দেওয়া হলো। আসলে তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। এ কারণেই অনুশীলন না করে হাসপাতালে ছুটতে হয়েছে। গতকালই আবার অনুশীলনে ফেরার কথা ছিল তাঁর। এএফপি।