অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডুলকারের টি-শার্ট‘সেই তুমি এলে, এত দেরিতে এলে কেন!’ নাটকীয় সংলাপটা অনায়াসে মানিয়ে যায় ভারতীয় ক্রিকেটারদের মুখে। অবশেষে অস্ট্রেলিয়ায় জয়ের দেখা মিলেছে! হোক না সেটা টি-টোয়েন্টিতে। একের পর এক পরাজয়ে জনপ্রিয়তায় ধস নেমেছিল তাদের। ভারতীয় চ্যানেলগুলোয় ক্রিকেটারদের বিজ্ঞাপন প্রচার কমে গিয়েছিল। তবে একজন কিন্তু ব্যতিক্রম। শচীন টেন্ডুলকার। জনপ্রিয়তায় জোয়ার-ভাটা তাঁর আসে। তবে জোয়ারের আধিক্যই বেশি। আবারও তা প্রমাণিত হলো। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নিলাম ডেকেছিলেন দাতব্য তহবিল গড়ে তুলতে। তাতে টেন্ডুলকারের দেওয়া টি-শার্টের দাম উঠেছে ১ লাখ ১১ হাজার রুপি। ২০০৩ বিশ্বকাপে এই টি-শার্ট ব্যবহার করেছেন টেন্ডুলকার। ওয়েবসাইট।কর ফাঁকি!সম্পর্কটা যেন ইঁদুর-বিড়ালের। দেশের কর বিভাগ আপনার গোপন সিন্দুকে পর্যন্ত হানা দিয়ে বের করতে চাইবে সম্পত্তির হিসাব, আর আপনিও খুঁজবেন পালানোর ফাঁকফোকর। ব্যতিক্রম নন ক্রীড়া তারকারাও। অঢেল আয়, তবে তাঁরাও আইনের ফাঁক খোঁজেন কর ফাঁকি দিতে। রাফায়েল নাদাল নাকি সেই চেষ্টাই করেছিলেন! স্প্যানিশ একটি ওয়েবসাইট এই দাবি করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্প্যানিশ টেনিস তারকার আর্থিক লেনদেন আর চুক্তির তথ্য ফাঁস করে দিয়েছে। বিব্রতকর অবস্থায় নাদাল অবশ্য দাবি করেছেন, আইন অনুযায়ী সব কর ঠিকঠাক শোধ করেছেন। নিন্দুকদের তাতেও ক্ষান্তি নেই। আইন যেখানে আছে, সেখানে আইনের ফাঁকও আছে! ওয়েবসাইট।উষ্ণতার জন্যইউরোপে আবারও শীতবুড়োর হিম নিঃশ্বাসে একের পর এক মাঠ ঢাকা পড়ছে বরফের চাদরে। ম্যাচ বাতিল হচ্ছে। বরফ সরিয়ে শুরু করতে হচ্ছে ম্যাচ। এই সময় ‘হাফপ্যান্ট’ পরে মাঠে নামা ফুটবলারদের খুবই কষ্ট। বেশি কষ্ট গোলরক্ষকদের। অন্যরা তবু মাঠে দৌড়ঝাঁপে ব্যস্ত থেকে শরীর গরম রাখতে পারে, কিন্তু গোলরক্ষকদের ততটা দৌড়ঝাঁপের সুযোগ কই? শরীর গরম রাখার একটা ‘ভালো’ বুদ্ধি বের করেছেন ফ্রান্সের সেন্ট এতিয়েনের গোলরক্ষক জেরেমি জ্যানট। ‘পরতে হবে সার্ফিং স্যুট। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ওর মধ্যেই প্রকৃতির ছোট ডাকে সাড়া দিয়ে দেবেন। ব্যস্, ম্যাচ শেষে সোজা গোসলখানায়!’ রয়টার্স।