অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল কার্ডপেশাদার ক্যারিয়ারে খুব বেশি লাল কার্ড দেখার ‘সৌভাগ্য’ হয়নি। তবে এরই একটা বেশ আলোচিত। ১৯৯৮ বিশ্বকাপে ‘চিরশত্রু’ আর্জেন্টিনার বিপক্ষে দেখা লাল কার্ডটি। ডেভিড বেকহাম লাল কার্ড দেখেছেন আবার। এটি বেশ উৎসাহ নিয়ে বলেছেন কাল প্রচারিত এক টিভি সাক্ষাৎকারে। কদিন আগে নয় বছর বয়সী পুত্র রোমিরও একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন। ওই ম্যাচেই খুদে এক ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। বিষয়টি পছন্দ হয়নি। রেফারির কাছে গিয়ে বেকহাম প্রতিবাদ করে বলেছিলেন, ‘এত ছোট্ট একটা ছেলেকে এত বড় শাস্তি দিচ্ছেন!’ বেকহামের অনুরোধে বরফ গলেনি। উল্টো তাঁকেও লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দিয়েছেন রেফারি! এএফপি। ব্রাজিলের জার্সিদুটি রুপা, দুটি ব্রোঞ্জ। কিন্তু সোনা? অধরাই থেকে গেছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের কাছে। অলিম্পিকে নিজেদের ভাগ্য ফেরাতেই কি না কে জানে, এবার নতুন নকশার জার্সি নিয়ে যাচ্ছে ব্রাজিল। না, সেই হলুদ আর নীল জার্সিই থাকছে। রঙের চেয়ে বেশি পরিবর্তন এসেছে নকশায়। লন্ডন অলিম্পিকের জন্য নাইকির বানিয়ে দেওয়া এই নতুন জার্সির উদ্বোধন হলো পরশু। পাঁচ বিশ্বকাপ শিরোপার প্রতীক পাঁচটি তারকা তো থাকছেই, জার্সিতে সংযোজিত হয়েছে এই বাক্য—‘জন্মই হয়েছে খেলার জন্য’। জার্সিটা মনে ধরেছে মানো মেনেজেসেরও। বেশ প্রশংসা করেছেন ব্রাজিল কোচ। এএফপি।