অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনেনেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে মিল কোথায়? প্রশ্নটা শুনেই ফুটবলবোদ্ধা পাঠকেরা মাথা চুলকে ভাবতে বসবেন—দুজনের স্কিল, ড্রিবলিং, স্টেপ ওভার...। আরে থামুন। সবচেয়ে বড় মিল এসবের কিছুতেই নয়—জন্মদিনে! রোনালদো জন্মেছেন ৫ ফেব্রুয়ারি, নেইমারও তা-ই। শুধু সাত বছর পরে। এই মিলটার কথা ব্রাজিলের উঠতি তারকাও জানেন। একুশে পা দেওয়া নেইমার নিজের জন্মদিনে রোনালদোকেও শুভেচ্ছা জানিয়েছেন। ‘আমি অভিনন্দন জানাই আমার আদর্শ একটু খ্যাপাটে স্বভাবের ক্রিস্টিয়ানো রোনালদোকে। একই তারিখে জন্মাতে পেরে আমি সত্যিই গর্ব অনুভব করছি।’ টুইট করেছেন নেইমার। ওয়েবসাইট।জার্মানির জয়কোনটা সেরা? স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, নাকি ইতালিয়ান সিরি ‘আ’? প্রশ্নটা চায়ের কাপে ঝড় তুলে দিতে পারে। তবে এ নিয়ে এখন আর কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই, ম্যাচপ্রতি দর্শক উপস্থিতির হারের দিক দিয়ে বুন্দেসলিগাই সেরা। এ মৌসুমের প্রথমার্ধে গ্যালারিতে ম্যাচপ্রতি দর্শক উপস্থিতির হার ছিল ৪৪ হাজার, যেটি পুরো বিশ্বেই একটি রেকর্ড। এ নিয়ে টানা সপ্তমবার দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল বুন্দেসলিগা। টাকা আর চাকচিক্যের দিক দিয়ে হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগ এগিয়ে; এ সময়ের দুই সেরা দল আর সেরা তারকা আছে বলে স্প্যানিশ লিগও গর্ব করতে পারে; তবে মাঠে দর্শকসংখ্যায় বুন্দেসলিগাই জয়ী। রয়টার্স।আসল কারণইংলিশরা ফুটবলপাগল। অথচ লন্ডন অলিম্পিকে একমাত্র ফুটবলের টিকিট বিক্রিতেই ধীরগতি। বাকি সব ইভেন্টের টিকিট বিক্রি এরই মধ্যে শেষ! ফুটবলের জন্য লন্ডন অলিম্পিকে ২৩ লাখ টিকিট ছাড়া হয়েছিল। এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৮ লাখ। ১৫ লাখ টিকিটই অবিক্রীত। তার মানে কি অলিম্পিক ফুটবল নিয়ে আগ্রহ নেই? আগ্রহ অবশ্যই আছে। কিন্তু এখনো ফুটবলের ড্র হয়নি। কবে কোথায় কোন ম্যাচ, সেটি না জানা পর্যন্ত স্বাভাবিকভাবেই টিকিট কিনতে চাইবে না সমর্থকেরা। ড্র হবে ২৪ এপ্রিল। ওয়েবসাইট।