অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিও ওয়াইনন্যু ক্যাম্পে ‘লিও’ ‘লিও’ বলে গর্জন ওঠেই। এবার থেকে আর্জেন্টিনার পানশালাগুলোতেও ‘লিও’ ‘লিও’ হাঁকডাক শোনা যাবে। নিজের নামে যে আর্জেন্টিনায় একটি ওয়াইন চালু করতে যাচ্ছেন লিওনেল মেসি। কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থেকে নয়। এই ওয়াইন বিক্রি থেকে পাওয়া টাকা দান করা হবে সুবিধাবঞ্চিতদের জন্য। আর্জেন্টিনায় ওয়াইন বানানোর জন্য সুখ্যাত বোদেগা ভ্যালেনতিন বিয়াঞ্চি লিও মেসির নামে এই ওয়াইন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই ওয়াইনের নাম হবে ‘লিও’। ফুটবলের নেশায় এই আর্জেন্টাইন অনেককেই সম্মোহিত করেছেন। এবার ওয়াইন দিয়েও নেশাতুর করতে চান! ওয়েবসাইট।অ্যানফিল্ডের মার্জারলিভারপুল-টটেনহাম ম্যাচটি দিয়েই ফিরলেন। স্বাভাবিকভাবেই ওই ম্যাচে আলোচনার কেন্দ্রে থাকার কথা ছিল লুইস সুয়ারেজের। কিন্তু না! তাঁকে হটিয়ে দিল একটা বিড়াল! হ্যাঁ, বিড়ালই। ম্যাচের একপর্যায়ে মাঠে ঢুকে পড়া সেই বিড়াল এখন ‘অ্যানফিল্ড ক্যাট’ নামে সাইবার জগতে দারুণ বিখ্যাত। বিড়াল দেখার সঙ্গে সঙ্গে লিভারপুল সমর্থকেরা ‘আ ক্যাট’ ‘আ ক্যাট’ বলে স্লোগান তুলেছিল। যেটা শোনাচ্ছিল আসলে ‘অ্যাটাক’ ‘অ্যাটাক’! সেই বিড়ালের ভিডিও দেখার হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে এটির নামে একটা টুইটার অ্যাকাউন্টও খোলা হয়েছে। গতকাল রাতের মধ্যেই যে টুইটারের অনুসারীর সংখ্যা হয়ে গেছে প্রায় ৫০ হাজার! এএফপি।