অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক ট্রেগোক্রীড়া প্রতিবেদক  কোনো ধরনের ক্রিকেটে কখনো অধিনায়কত্ব করেননি। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে না এলে নিলামে বিক্রি হতেন কি না সন্দেহ, সেই পিটার ট্রেগোই সিলেট রয়্যালসের অধিনায়ক। হ্যাম্পশায়ার অলরাউন্ডারের যুক্তিটা অবশ্য মন্দ নয়, ‘অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই, কিন্তু ক্রিকেট অভিজ্ঞতা তো অনেক!’ অভিজ্ঞতা তাঁর অনেক আছে, ইংলিশ কাউন্টি ছাড়াও খেলেছেন বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে। কিন্তু দলকে নেতৃত্ব দিতে হলে তো সতীর্থ সবার সম্পর্কে ভালো করে জানতে হবে। ট্রেগোর তো সিলেটের অনেককে চেনারও কথা নয়! এবার তাঁর যুক্তি, ‘বেশ কিছুদিন হলো ঢাকা লিগ খেলছি, কয়েকজনকে চিনি। সবাই একসঙ্গে থাকব, খেলব, খাব, মজা করব... চেনা হয়ে যাবে!’গাভাস্কারের ভাগ্যবিখ্যাত বাবার সন্তান বলে কথা! প্রত্যাশার বোঝা আরও ভারী করলেন বাবা নিজেও। সুনীল গাভাস্কার ছেলের নাম রাখলেন তাঁর প্রিয় তিন ক্রিকেটার রোহান কানহাই, এম এল জয়সীমা ও গুন্ডাপ্পা বিশ্বনাথের নাম মিলিয়ে রোহান জয়বিশ্ব গাভাস্কার! ভাবলেন, গ্রেটদের সম্মিলিত রূপ নিয়ে আবির্ভূত হবে ছেলে। এত প্রত্যাশার সঙ্গে কি আর তাল মেলানো যায়! পারেননি রোহানও, আন্তর্জাতিক ক্যারিয়ার থেমেছে ১১ ওয়ানডেতেই। ৩৫ বছর বয়সী বাঁহাতি পরশু ক্রিকেটকে বিদায় জানালেন অনেকটা নিভৃতেই। ছেলের অবসরের মুহূর্তে সিনিয়র গাভাস্কারের রসিকতা, ‘ভাগ্যের সহায়তা খুব একটা পায়নি ও, হয়তো আমিই সব সৌভাগ্য শেষ করে ফেলেছি।’ ওয়েবসাইট।রোনালদোর উপহারক্রিস্টিয়ানো রোনালদোর নারীপ্রীতি সর্বজনবিদিত। এ পর্যন্ত ডজনখানেক তরুণীর সঙ্গে মন দেওয়া-নেওয়া করেছেন। রোনালদোর গাড়িপ্রীতিও প্রবল। এবার জন্মদিনে রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ উইঙ্গার উপহার পেয়েছেন একটা ঝা-চকচকে গাড়ি। সেটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা! দাম যখন এত বেশি, গাড়িটা দেখেও নিশ্চয়ই সবার চোখ ঝলসে যাবে। যাচ্ছেও। মিশমিশে কালো ল্যাম্বর্গিনি এলপি ৭০০-৪ মডেলের গাড়িটি এরই মধ্যে মাদ্রিদের রাস্তার শোভা বাড়িয়েছে। তো কে দিল এই দামি উপহার? রোনালদো! নিজেই নিজেকে উপহার দিয়েছেন পর্তুগিজ তারকা। ওয়েবসাইট।