অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাপা নাদাল খেপে গেলেন রাফায়েল নাদাল। নাদাল খেপেছেন ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ‘ক্যানাল প্লাসের’ ওপর। আর তাঁর পাশে দাঁড়িয়ে মানহানির মামলা করতে যাচ্ছে স্প্যানিশ টেনিস ফেডারেশন। এমনিতে শান্তশিষ্ট নাদালের হঠাৎ খেপে যাওয়ার পেছনে কারণ আছে যথেষ্টই। ফরাসি চ্যানেলটা অনেক দিন ধরেই একটা কার্টুন দেখাচ্ছে। তাতে নাদালসহ স্পেনের অনেক অ্যাথলেটকে দেখানো হয়েছে ডোপপাপী হিসেবে। ক্যাপশনে লেখা হয়েছে ‘স্পেনের অ্যাথলেট। ওঁরা এমনি এমনিই জেতে না।’ তবে এখন এটা শুধু নাকি ক্যানাল প্লাসই দেখাচ্ছে না, ফ্রান্সের প্রায় সব মিডিয়াই এটি প্রচার করছে। এটিকে তাই স্প্যানিশদের সম্মানের ওপর ফরাসিদের পরিকল্পিত আক্রমণই ভাবছেন নাদালসহ অন্যরা। রয়টার্স।উপদেশের চাপউপদেশ ব্যাপারটা এমনিতেই পাওয়া যায়। পয়সা দিয়ে কিনতে হয় না। কিন্তু বানের মতো ভেসে আসা উপদেশের চাপে মিচেল জনসন এখন মহাবিরক্ত। অস্ট্রেলিয়ার প্রধান স্ট্রাইক বোলার ফর্ম হারিয়ে ২০১১ সালটি কাটিয়েছেন নিদারুণ হতাশায়, টেস্টে ৫৬.৬২ গড়ে উইকেট পান মাত্র ১৩টি। এরপর পায়ের আঙুলের চোট দল থেকেই ছিটকে ফেলেছে। ৩০ বছর বয়সী পেসার আবার টেস্ট দলে ফিরতে ব্যাকুল। সমস্যা নিজেও বুঝতে পারছেন। কিন্তু এত এত উপদেশ পেয়ে জনসনের মাথা গুলিয়ে যাচ্ছে, ‘প্রচুর লোক এসে যদি আপনাকে বলতে থাকে কী করা উচিত আর কী করা উচিত না, তখন ব্যাপারটা কঠিন হয়ে যায়।’ ওয়েবসাইট।