অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটভলির রোমারিওব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে রোমারিওর লড়াইটা প্রকাশ্য। ১৯৯৪ বিশ্বকাপজয়ী নায়ক এবার শুরু করলেন নতুন লড়াই। এবারের লড়াই ফুটভলিকে অলিম্পিকে ঢোকানো। ফুটভলি হলো ফুটবল ও ভলিবলের মিলিত একটি ব্রাজিলিয়ান খেলা। খেলা হয় বালুতে, পা দিয়ে। ব্রাজিলিয়ানরা এরই মধ্যে খেলাটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। এখন লক্ষ্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে বাগানো। তাই রোমারিওকে ফুটভলির শুভেচ্ছাদূত করেছে ব্রাজিলিয়ান ফুটভলি কনফেডারেশন। মানে ফুটবলার থেকে রাজনীতিবিদ রোমারিওর তৃতীয় পরিচয়, শূভেচ্ছাদূত। দায়িত্ব পেয়েই রোমারিও ঘোষণা করেছেন, ২০২০ অলিম্পিকেই থাকবে ফুটভলি। ওয়েবসাইট।সেরা দশে...র‌্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এলেন বিরাট কোহলি। কিসের র‌্যাঙ্কিং? টেস্টে তো ফর্ম খুব একটা ভালো নয়। সেরা দশে উঠে আসার কথাও নয়। আর ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে তো সেরা দশে আছেন বেশ কিছু দিন ধরেই। নতুন করে ‘উঠে এলেন’ বলার কারণ কী? কারণ এটা ক্রিকেটের কোনো র‌্যাঙ্কিং নয়। ফ্যাশন সাময়িকী জিকিউ-এর সুবেশী সেরা ১০ আন্তর্জাতিক পুরুষের তালিকায় জায়গা করে নিয়েছেন কোহলি। ভারতের যুব বিশ্বকাপ জেতানো এই সুদর্শন অধিনায়ক বেশ ফ্যাশনসচেতন। তারই পুরস্কার মিলল তালিকায় ঠাঁই পেয়ে। যে তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও! ওয়েবসাইট।মেয়ের আস্থাঅস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছিলেন এক নম্বরে থেকে। টুর্নামেন্ট শেষে ক্যারোলিন ওজনিয়াকি নেমে গেছেন চারে। তবে অবনমনটা তাঁর জন্য স্বস্তিরই! গ্র্যান্ড স্লাম না জিতেই এক নম্বরে ওঠার সমালোচনার তীরে তো আর বিদ্ধ হতে হবে না! তা না হলেও ভবিষ্যতের চলার পথটা পাল্টে ফেলেছেন ডেনিশ টেনিস-কন্যা। অস্ট্রেলিয়ান ওপেনের ব্যর্থতাতেই দুই মাসের মাথায় কোচ রিকার্ডো সানচেজকে ছাঁটাই করেছেন। এখন? ২১ বছর বয়সী তারকা আস্থা রেখেছেন বাবা পিওতরের ওপর। হ্যাঁ, সানচেজের চাকরি ‘নট’ করে ওজনিয়াকি তাঁর বাবা পিওতরকেই কোচ রেখে দিয়েছেন। খেলোয়াড়ি জীবনে যিনি ছিলেন ফুটবলার! ওয়েবসাইট।