অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপথ্য কারণযেকোনো বড় টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু হওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা হয়। সম্মানের একটা ব্যাপার তো আছে, আর্থিক দিক দিয়েও লাভজনক। কিন্তু কোপা ডেল রের ফাইনাল আয়োজনের প্রস্তাব নাকি পায়ে ঠেলছে রিয়াল মাদ্রিদ! স্প্যানিশ কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা আর অ্যাথলেটিক বিলবাও। দু-দলই সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে প্রস্তুত। দু-দলের জন্যই ভেন্যুর দূরত্বটা হবে একই রকম। কিন্তু রিয়াল নাকি এই প্রস্তাবে রাজি নয়। কারণ হিসেবে তারা বলেছে, লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে শুরু হবে সংস্কারকাজ। নেহাতই খোঁড়া যুক্তি। নিন্দুকেরা বলছে, আসলে নিজেদের মাঠে বার্সেলোনাকে শিরোপা নিয়ে উল্লাসে মাতার সুযোগ দিতে চায় না রিয়াল। ওয়েবসাইট।হূদয়ের ভাগাভাগিপৃথিবীর কোনো প্রেমিকাই চায় না তার প্রেমিকের ভালোবাসা ভাগাভাগি করে নিতে। অথচ পিটার ফরেস্ট যা বলছেন, তাতে বোঝাই যাচ্ছে, শুধু রাচেল বার্কার নয়, তাঁর ভালোবাসার জমিন দখল করে আছে ক্রিকেটও। এমনকি বার্কারের চেয়ে হয়তো ক্রিকেটের প্রতিই টানটা তাঁর বেশি! অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকেই ৬৬ রানের ইনিংস খেলা এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে সুযোগ পেলে পিছিয়ে দেবেন বিয়ের নির্ধারিত তারিখ! বার্কার এই খবর শুনে খুশি হবেন নাকি রেগে যাবেন, কে জানে। এমনিতে এই খবর আবার জানা গেল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডেতেই! ওয়েবসাইট।