অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারামারির পুরস্কার!মা-বাবা শখ করে নাম রেখেছিলেন মিশেল প্লাতিনি, যদি প্লাতিনির মতো বিখ্যাত ফুটবলার হন! ছেলে ফুটবলার হয়েছেন ঠিকই। তবে বিখ্যাত হওয়া তো বহুদূর, বয়স ২৮ হয়ে গেলেও ব্রাজিলের জাতীয় দলে এখনো সুযোগ পাননি। ১০ বছরের ক্যারিয়ারে ক্লাব বদলেছেন ১০ বার! কদিন আগে খবরের শিরোনাম হলেন মারামারি করে। উয়েফা কাপের ম্যাচে সিএসকেএ সোফিয়ার হয়ে খেলছিলেন ডায়নামো বুখারেস্টের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে ফাউলের শিকার হওয়ার পর লাথি মারেন ডায়নামোর এক ফুটবলারকে, ধাক্কা দেন কয়েকজনকে। তবে ম্যাচে ফুটবল দক্ষতাও কিছু দেখিয়েছিলেন। ডায়নামো বুখারেস্টের কর্তারা যে প্লাতিনিকে দলেই নিয়ে নিলেন! রয়টার্স।নাখোশ ফিফাফিফার ভেতরেই যে রাজনীতির কেমন কূটচাল চলে, সে তো আর গোপন নেই। ‘ব্ল্যাটার বনাম হাম্মাম’-এর লড়াইয়ের কুৎসিত ছবিটা এখন সবার জানা। অথচ ফিফা নিজেরা খেলাধুলার মধ্যে রাজনীতি হজম করতে পারে না। কোনো দেশের ফুটবল ফেডারেশনে অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ হলেই ফিফাও খড়্গহস্ত হয়। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে সতর্কও করে দিয়েছে ফিফা। কারণ, আর্জেন্টিনার শীর্ষ লিগের নামকরণ হয়েছে ব্রিটিশদের সঙ্গে ফকল্যান্ড যুদ্ধে তলিয়ে যাওয়া যুদ্ধজাহাজ এআরএ জেনারেল বেলগ্রানোর নামে। ফকল্যান্ড যুদ্ধের ৩০ বছর পূর্তিতে এই নামকরণ। কিন্তু সেটা পছন্দ হয়নি ফিফার। তাই ব্যাখ্যা চাওয়া হয়েছে এএফএর কাছে। এএফপি।অনুমতিভাগ্য ইমানুয়েল মায়ুকার! সদ্যই দেশকে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপ জিতিয়েছেন। দেশজুড়ে চলছে উৎসব। কিন্তু ক্লাব সদয় না হলে এই উৎসব-আনন্দ ফেলেই তাঁকে চড়ে বসতে হতো সুইজারল্যান্ডগামী বিমানে। কিন্তু তাঁকে বিমান ধরতে হয়নি। ক্লাব ইয়াং বয়েজ আরও কদিন আনন্দ-উৎসব করার জন্য ছুটি দিয়ে দিয়েছে। ফিফারই নিয়ম, জাতীয় দলের দায়িত্ব শেষ করার ৪৮ ঘণ্টার মধ্যেই ক্লাবে ফিরতে হবে। ক্লাবের চাপ থাকে আরও বেশি। কিন্তু মায়ুকার ক্লাব উল্টো আরও সদয় তাঁর প্রতি। বলেছে, ‘আরেক সপ্তাহ দেশেই কাটিয়ে এসো।’ রয়টার্স।