অন্যকলাম
যেন জাদুজুভেন্টাসের ভীষণ ভক্ত গিয়াদা নামের ১২ বছর বয়সী একটি ইতালিয়ান কিশোরি। গত জানুয়ারিতে জুভেন্টাসের ম্যাচ দেখতে গিয়েই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে কোমায় চলে যায় গিয়াদা। অনেক দিন কোমায় থাকার পর অবশেষে জ্ঞান ফিরেছে তার। আর জ্ঞান ফেরানোয় জাদুর মতো কাজ করেছে আলেসান্দ্রো দেল পিয়েরোর কণ্ঠস্বর। গিয়াদার জন্য একটা ভিডিওবার্তা রেকর্ড করে পাঠিয়েছিলেন জুভেন্টাস তারকা: ‘হ্যালো গিয়াদা, আমি দেল পিয়েরো। আশা করছি, তুমি শিগগিরই জেগে উঠবে, যেন আমাদের, আমার খেলা দেখতে পারো, মাঠে আসতে পারো। সবচেয়ে বড় কথা, যেন আমাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে।’ দেল পিয়েরোর কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গেই জ্ঞান ফিরেছে গিয়াদার। তারকার প্রতি যে ভালোবাসা, অসীম তার ক্ষমতা! ওয়েবসাইট। যুবরাজের জন্যযুবরাজ সিং। সত্যিকারের যুবরাজের মতোই তিনি লড়াকু। লড়ছেন আবার। যদিও এবারের লড়াইটা ক্রিকেট মাঠে নয়; ক্যানসার নামের এক মরণব্যাধির সঙ্গে। সেই লড়াইয়ে অনুপ্রেরণা জোগাতে সবাই সাধ্যমতো চেষ্টা করছে। এবার ভারতের এক লোকসংগীতের গায়ক যুবরাজের জন্য বাঁধলেন গান। গানের নাম ‘আলাহ’, এই গান যোদ্ধাদের জন্য। হরগোবিন্দ বিশ্ব নামের সেই শিল্পী বলেছেন, যুবরাজের বিশালসংখ্যক ভক্ত ধর্মীয় উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করছেন। একজন সংগীতশিল্পী হিসেবে গানই তাঁর প্রার্থনার মাধ্যম। আর তাই তিনি প্রার্থনা করছেন গান দিয়েই। এই গান শুনলে যুবরাজই উজ্জীবিত হবেন বলে বিশ্বর বিশ্বাস। ওয়েবসাইট।