অন্যকলাম
দ্রগবার হাসপাতালজন্ম গরিব একটা দেশে। যে দেশের মাথাপিছু আয় ১ হাজার ডলারের মতো। অথচ তাঁর এক দিনের বেতনই ৭০ হাজার ডলার। ফুটবলের দৌলতে অঢেল আয় করেন। তাই বলে গরিব দেশকে ভুলে যাননি। দিদিয়ের দ্রগবা সাধ্যমতো সাহায্য করেন। বিভিন্ন দাতব্যকাজে এগিয়ে আসেন সাগ্রহে। গড়ে তুলেছেন দিদিয়ের দ্রগবা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন এবার ৩০ লাখ পাউন্ড খরচ করে একটা হাসপাতাল বানাচ্ছে আইভরি কোস্টে। দেশের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হবে স্যাটেলাইট ক্লিনিকও। অস্থিতিশীল রাজনীতি দেশটিকে মাঝেমধ্যে অশান্ত করে তোলে। ঝরে রক্ত। তা ছাড়া গরিব দেশটির মানুষ উন্নত চিকিত্সাসেবা থেকেও বঞ্চিত। তাদের পাশেই দাঁড়াতে চান চেলসি তারকা। ওয়েবসাইট।আবার শান্তিসুখের ঘরে দুঃখের আগুন। এ ছাড়া কী বলবেন একে! গতবারই লিগ শিরোপা অ্যাপার্চুরা জিতেছে বোকা জুনিয়র্স। লিগে টানা ৩০ ম্যাচ ধরে অপরাজিত ম্যারাডোনার সাবেক দল। কিন্তু নতুন মৌসুমের শুরুতে খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পদত্যাগ প্রায় করেই ফেলেছিলেন সাফল্যের কাণ্ডারি হুলিও সিজার ফ্যালসিওনি। পরে অবশ্য সবকিছু মিটমাট হয়েছে বলেই খবর। শুধু তা-ই নয়, এই সাময়িক মতানৈক্যের ফলে নাকি সংহতি আরও জোরদার হয়েছে তাদের! ‘আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব, কারণ আমরা সবাই বোকার ভালোই চাই’—ঐক্যের এই বার্তা দিয়েছেন ফ্যালসিওনি। রয়টার্স। জেলকারাদণ্ডের আশঙ্কায় ছিলেন ৩৯ জন! অনেকেই ছাড় পেয়ে গেছেন। তবে রুই-কাতলাসহ ২১ জনকে জেলে ঢুকিয়ে অনুকরণীয় দৃষ্টান্তই গড়ল চীন। চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) কর্তাদের ম্যাচ পাতানো আর ঘুষের মহোত্সবে জড়িয়ে পড়ার খবরটি আলোয় আসে দুই বছর আগে। সর্বশেষ ৩৯ জন বিচারাধীন ছিলেন। গতকাল এঁদেরই বিচারের রায় দিয়েছেন আদালত। সিএফএর সাবেক সহকারী প্রধান ইয়াং ইয়াইমিনের জেল হয়েছে সাড়ে ১০ বছর। রেফারি কমিটির সাবেক প্রধান শ্যাং শিয়াংকিয়াংয়ের জেল ১২ বছরের। দুই লাখ ইউয়ান জরিমানা হওয়া সিএফএর সাবেক প্রধান নান ইয়ংয়ের আইনজীবী খুশি, শাস্তিটা বেশি হয়নি, ‘শাস্তিটা খুব কঠোর হয়নি।’ এএফপি।