অন্যকলাম
ওয়ালকটের বাগদানবউভাগ্য বলে একটা ব্যাপার আছে। কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই; তবে বিয়ে করলে অনেকেরই নাকি ভাগ্য ফেরে। দেখা যাক এই তত্ত্ব থিও ওয়ালকটের বেলায় খাটে কিনা। প্রতিভার সবটুকু মাঠের খেলায় অনূদিত হয়নি। বউ নিশ্চয়ই সৌভাগ্য বয়ে আনবে আর্সেনাল তারকার জন্য। অবশ্য বিয়ে এখনই করছেন না। তবে এক ধাপ এগিয়ে গেলেন। সাত বছর প্রেম করার পর কৈশোরের প্রেমিকা মেলানি স্লেডের অনামিকায় পরিয়ে দিয়েছেন আংটি। শুভ কাজটা আগামী গ্রীষ্মে সেরে ফেলতে পারেন এই ২২ বছর বয়সী। ওয়েবসাইট।হূদয়ের টানেদুই মেয়েকে তিনি নিজেই বলেছেন তাঁর দুটো ফুসফুস, যার সাহায্যে তিনি বেঁচে আছেন। আর নাতি বেনজামিন হচ্ছে তাঁর হূৎপিণ্ড। জীবিকার তাগিদে সবাই এখন বিচ্ছিন্ন। জিয়ান্নিনা এখন পুত্র বেনজামিনকে নিয়ে থাকেন ম্যানচেস্টারে। ওখানে বসতি গেড়েছেন সার্জিও আগুয়েরো। জামাই, মেয়ে আর নাতিকে দেখতে উড়ে এসেছেন ম্যারাডোনা। বলা হচ্ছে, ম্যারাডোনার এই সফরে আসলে সবচেয়ে লাভ হলো ম্যানচেস্টার সিটির। শুরুর ফর্মটা হারিয়ে ফেলা আগুয়েরোকে উজ্জীবিত করতে পারবেন। কার্লোস তেভেজ তাঁকে দেবতা-জ্ঞান করেন। ম্যারাডোনা বললে তেভেজ সব ভুলে মন দেবেন খেলায়। ওয়েবসাইট।মাতৃভক্তিমাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে গিয়ে কী বিপদেই না পড়লেন ডেরেক চিসোরা। জার্মানি গিয়ে এই ব্রিটিশ হেভিওয়েট বক্সার হয়েছিলেন গ্রেপ্তার। ডব্লুবিসি হেভিওয়েট শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে চিসোরা মাকে কথা দিয়েছিলেন ক্লিচকো ভাইদের পেলেই থাপড় মারবেন। শুক্রবার লড়াইয়ের আগে ওজন নেওয়ার সময়ই ভিতালির বাঁ গালে মারেন থাপড়টা। পরপরই ঘোষণা দেন ভ্লাদিমির ক্লিচকো ও স্বদেশি ডেভিড হায়েকেও ছাড়বেন না। ভিতালির সঙ্গে লড়াইয়ের সময় রিংয়ের পাশে দাঁড়ানো ভ্লাদিমিরের মুখে পানি ছেটান মুখ দিয়ে। রিংয়ে হারার পর সংবাদ সম্মেলনে গিয়ে হায়ের সঙ্গে করেন মারামরি। আর যান কোথায়, তৎক্ষণাৎ গ্রেপ্তার মিউনিখ পুলিশের হাতে! পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এএফপি।