অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁকিবিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। একই কারণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডও। প্রভাব এতটাই যে পাত্তা দেয় না নিজ দেশের সরকারকেও! তিন বছর আগের আয়করও তারা এখনো শোধ করেনি, ভাবা যায়! ২০০৯-১০ অর্থবছরে সরকারকে মাত্র ৪১ কোটি রুপি আয়কর দিয়েছে বিসিসিআই, বাকি আছে আরও ৩৭৩ কোটি রুপি! ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছর মিলিয়ে সরকারের আয়কর পাওনা প্রায় ১ হাজার কোটি রুপি। এক সাংবাদিক প্রসঙ্গটি তুলতেই এন শ্রীনিবাসন বলে দিলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গে আমি এ নিয়ে কথা বলতে চাই না। যা খুশি লিখে দিতে পারেন।’ ফাঁকি দিলেন তাঁরা, তার পরও এমন ঔদ্ধত্য, বিসিসিআই সভাপতি বলে কথা! ওয়েবসাইট।উটকো বিপদবিপদ কখনো বলে-কয়ে আসে না! এভার বানেগার কথাই ধরুন। তাঁর নিজের গাড়িটিই তাঁর পায়ের ওপর উঠে যাবে, এটা কি কখনো কল্পনা করতে পেরেছিলেন ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার! হাঁটুর সমস্যার কারণে পরশু বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ পড়েন। তাই সতীর্থরা ন্যু ক্যাম্পে খেলতে গেলেও বানেগা অনুশীলন করছিলেন ভ্যালেন্সিয়াতেই। অনুশীলন থেকে ফেরার পথে এক পেট্রলপাম্পে গাড়ি থামালেও হ্যান্ডব্রেক টানতে ভুলে গিয়েছিলেন। ব্যস, নিজের গাড়িটিই পিছিয়ে এসে তাঁর পায়ে উঠে যায়! হাসপাতালে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেছে তাঁর বাঁ গোড়ালি ভেঙে গেছে। ওয়েবসাইট। কোচ ভয়ংকরমেক্সিকোর সিনতেসিস পত্রিকার আলোকচিত্রী ভিক্টর রোজাস। পরশু দেশটির শীর্ষ ফুটবল লিগের দল মরেলিয়া মোনারকাসের অনুশীলনে গিয়েছিলেন ছবি তুলতে। যেই না ছবি তুলতে শুরু করলেন কোচ টমসা বয়ের, আচমকাই খেপে গেলেন বয়। দৌড়ে এসে জোরে এক ঘুষি বসিয়ে দিলেন রোজাসের গায়ে। রোজাসও ছেড়ে দেওয়ার পাত্র নন। লেগে গেল দুজনের হাতাহাতি। ক্লাবের জনসংযোগ প্রধান এসে আলাদা করলেন দুজনকে। পরে ফৌজদারি মামলাই ঠুকে দিয়েছেন রোজাস। বয় এমন কাণ্ড আগেও করেছেন। ১৯৮৬ বিশ্বকাপ খেলা সাবেক এই মিডফিল্ডার প্রতিপক্ষের খেলোয়াড়-কোচের সঙ্গে ঝামেলা বাধানোর জন্য মোটামুটি কুখ্যাত! ওয়েবসাইট।