অন্যকলাম
দর্শক ফেরাতেক্রীড়া প্রতিবেদক হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কক্ষে লটারির কুপন ফেলার একটা বাক্স। সেটি নিয়ে নাড়াচাড়া করছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন খেলোয়াড়। এটা কাল বিকেলের কথা। কী ব্যাপার, এই বাক্স কেন এখানে? ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ উত্তর দিতে বেশ উৎসাহ বোধ করলেন, ‘লটারি করার জন্য এনেছি।’ ২৫ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি হকির ফাইনালে দর্শকদের মধ্যে লটারি করা হবে। পুরস্কার থাকছে ১০টি মুঠোফোন সেট। হকির এই দুর্দিনে দর্শক আসবে তো? এবার ফেডারেশন সম্পাদক দিলেন আসল খবর, ‘মাঠে ঢোকা ফ্রি। দর্শকদের তো আসা উচিত।’কারণ স্ত্রীস্যার অ্যালেক্স ফার্গুসন কেন অবসরে যাচ্ছেন না? ৭০ বছর বয়সেও কেন উত্তেজনা সামাল দিচ্ছেন বস্তা বস্তা চুইংগাম সাবাড় করে? কারণ তাঁর স্ত্রী! ফার্গুসনের স্ত্রীই চান না স্বামী ফুটবল থেকে অবসর নিয়ে সারাক্ষণ ঘরে পড়ে থাকুক। ঘরে থাকলে নাকি বউকে জ্বালিয়ে মারেন ফার্গি। তাই যতক্ষণ স্বামী ফুটবল নিয়ে ব্যস্ত, ততক্ষণ নিশ্চিন্ত। অবসর নিলে সারা দিন ঘরে বসে উৎপাত করে যাবেন। ফার্গুসনের স্ত্রী নাকি এমন হুমকিও দিয়ে রেখেছেন, কোচের পদ থেকে অবসর নিলে সঙ্গে সঙ্গে আরেকটা চাকরি খুঁজে নিতে হবে। এমনকি সেই চাকরি যদি গোয়ালারও হয়, তাতেও আপত্তি নেই তাঁর স্ত্রীর! ওয়েবসাইট।ছেলের জন্যকথায় বলে বাপকা বেটা, যে ছেলে বাপের পদাঙ্ক অনুসরণ করতে পারে। রোমারিনহো সেই ‘বাপকা বেটা’ হয়ে উঠতে পারবে কি না, সময়ই বলে দেবে। তবে এক রকম বাবার পদাঙ্ক অনুসরণ করেই শুরুটা হয় তার। রোমারিওর মতো অভিষেক হয়েছে ভাস্কো ডা গামাতে খেলেই। তবে রোমারিও চান, এখানেই যেন শেষ না হয়। নিজে একসময় বার্সেলোনায় খেলেছেন। তাঁর খুব ইচ্ছা, ছেলেও খেলুক এখনকার অন্যতম সেরা এই ক্লাবটির হয়ে। সেই চেষ্টায়ও নেমে পড়ছেন ’৯৪ বিশ্বকাপের নায়ক, ‘আমার ছেলেকে সেখানে নেওয়ার চেষ্টা করব। এই সপ্তাহেই আমি বার্সার সভাপতি এবং পেপের (গার্দিওলা) সঙ্গে কথা বলব।’ ওয়েবসাইট।