অন্যকলাম
বিপিএল-জ্বরচট্টগ্রাম থেকে প্রতিনিধি বিপিএল-জ্বরে পুড়ছেন ক্রিকেটাররা। বিপিএল জোয়ার ভাববেন না, চট্টগ্রামে এসে সত্যিই জ্বরে আক্রান্ত ছয় ফ্র্যাঞ্চাইজির অনেক ক্রিকেটার। জ্বরে পড়ে কাল সিলেট রয়্যালসের হয়ে খেলতেই পারলেন না অলক কাপালি। এর আগে চিটাগং কিংসের তামিম ইকবালও ভুগেছেন সর্দি-কাশিতে। ফরহাদ, এনামুলসহ এই তালিকায় আছেন চিটাগংয়ের আরও অনেকেই। শুধু চিটাগং বা সিলেট নয়, সব দলেরই দু-চারজন করে ক্রিকেটার-কর্মকর্তা অসুস্থ হয়েই ফিরবেন ঢাকায়। কিন্তু বিপিএলের হাওয়া-বদল জ্বরের কারণ হলো কেন? ‘এখানে এসে খেলোয়াড়দের রুম ভাগাভাগি করতে হচ্ছে। একজনের সর্দি-কাশি-জ্বর হলেই আক্রান্ত হচ্ছে অন্যরা’—পরশু এক আড্ডায় বলছিলেন একটি ফ্র্যাঞ্চাইজির কোচ।গোড়ায় গলদঅনেক দিন ধরেই ঢাকঢোল পেটানো হচ্ছে। বলা হচ্ছে, ভারতের ফুটবলের চেহারাই পাল্টে যাবে। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তি হয়ে উঠবে ভারত। ফ্যাবিও ক্যানাভারোর মতো খেলোয়াড়কে সই করানোও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত লাভের লাভ কিছু হলো না। শুরুর আগেই শেষ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সকার (পিএলএস)। অনেকটা আইপিএলের আদলে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কাল স্থগিত ঘোষণা করা হলো টুর্নামেন্ট। শোনা যাচ্ছে, স্পনসরদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া নাকি মেলেনি। যদিও আয়োজকেরা বলেছেন, সাড়া ‘অভাবনীয়’। সমস্যা হলো, প্রয়োজনীয় মাঠ পাওয়া যায়নি। ওয়েবসাইট।তুলনাসময়ের সেরা মিডফিল্ডার কে? জাভি-ইনিয়েস্তার ছবিই আপনার চোখে ভাসার কথা। দুজনই আছেন দুর্দান্ত ফর্মে। ২০১০ সালে সতীর্থ লিওনেল মেসির সঙ্গে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনজনের তালিকায় ছিলেন তাঁর এই দুই বার্সেলোনা-সতীর্থ। মেসি-রোনালদোর সঙ্গে জাভি সেরা তিনে ছিলেন ২০১১ সালেও। কিন্তু এখন শ্রেষ্ঠত্বের প্রশ্নে এই দুজনের সঙ্গে বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগারের নামটিও যোগ করে নিন। বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে এবং কোচ ইয়াপ হেইঙ্কসের দাবি অন্তত সে রকমই। দুজনই বলেছেন, শোয়েনস্টেইগার জাভি-ইনিয়েস্তার মানেরই খেলোয়াড়! ওয়েবসাইট।