অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাঁটাইয়ের পরমাত্রই কিছুদিন আগে চাকরি হারিয়েছেন। কেন হারালেন কারণটা এখনো অজানা। স্বাভাবিক হিসাব বলছে, দল ভালো না খেললেই, কোচ হিসেবে আস্থার সংকট দেখা দিলেই বলি হতে হয়। অথচ ভাগ্যের কী পরিহাস, ইংলিশ ক্লাব হাডার্সফিল্ড টাউনের কোচের পদ থেকে ছাঁটাইয়ের মাত্র এক সপ্তাহের মধ্যে ইংলিশ লিগের সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন! গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত টানা ৪৩ ম্যাচ দলকে অপরাজিত রেখেছিলেন। শেষ পর্যন্ত তারই পুরস্কার হিসেবে হয়তো ফুটবল লিগের সেরা কোচের পুরস্কারটাও জিতবেন। আফসোস, সেই তাঁকেও চাকরি হারাতে হলো। কোচ মানেই যে বলির পাঁঠা! ওয়েবসাইট।রিয়ালের বর্জনফুটবল, টেনিস, সাইক্লিং— সবখানেই স্পেনের জয়গান। আর তাদের প্রতিবেশী ফ্রান্স ব্যর্থ প্রায় সবখানেই। প্রতিবেশীসুলভ ঈর্ষা থেকেই কিনা ফ্রান্সে একটি টিভি চ্যানেল ক্যানাল প্লাস নেমেছে স্প্যানিশ অ্যাথলেটদের চরিত্র হননে। কার্টুন চরিত্রের মাধ্যমে দেখাচ্ছে ড্রাগ নিয়েই সফল স্প্যানিশরা! নাদালের পর এবার কার্টুন স্পেনের ফুটবল অধিনায়ক ইকার ক্যাসিয়াস। ডোপ নিচ্ছেন ক্যাসিয়াস, এমনটাই বোঝানো হয়েছে। খেপেছে রিয়াল মাদ্রিদ। তারা বর্জন করেছে চ্যানেলটিকে। গত মঙ্গলবার চ্যানেলটির দুই সাংবাদিক গিয়েছিলেন বেনজেমার সাক্ষাৎকার নিতে। রিয়ালের মিডিয়া ম্যানেজার সোজা না করে দিয়েছেন। ওয়েবসাইট। মেড ইন চায়নাএমন কোনো জিনিস নেই চীনারা বানায় না। এবং হেন কোনো নামী ব্র্যান্ড নেই যেটা চীনে নকল হয় না। আগে তো শুধু কোনো কোম্পানির ব্র্যান্ড নকল করত; ইদানীং নামী নামী তারকার নামও ব্যবহার করা হচ্ছে কোনো অনুমতি না নিয়েই। এক চীনা কোম্পানি যেমন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের নাম ব্যবহার করে বাজারে ছেড়েছে ক্রীড়াপোশাক ও জুতা। অথচ এর জন্য জর্ডানের কোনো অনুমতির তোয়াক্কাই করেনি। জর্ডানও ছেড়ে কথা কইবেন কেন? দিয়েছেন মামলা ঠুকে। এবার মামলাও সামলাও! ওয়েবসাইট।