অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ম্যারাডোনা!এজেকুয়েল লাভেজ্জির সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার তুলনা! শুনলে অনেকে হাসবেন। হাসছেন আসলে লাভেজ্জি নিজেই। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে নাপোলির কাছে চেলসি ৩-১ গোলে হেরেছে তাঁর দুই গোলের সৌজন্যে। এর পরই তাঁকে নিয়ে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে ইংলিশ মিডিয়ার। কেউ কেউ তাঁকে নতুন ম্যারাডোনাও বলছেন, এই নাপোলিকেই তো ম্যারাডোনা পরশপাথরের ছোঁয়ায় শুয়োপোকা থেকে প্রজাপতি বানিয়েছিলেন। আবারও নাপোলির পুনর্জন্ম আরেক আর্জেন্টাইনের হাতে—রোমান্টিকদের জন্য এ তো অনিবার্য তুলনা। কিন্তু লাভেজ্জি বলছেন, ‘আমাকে ডিয়েগো নামে ডাকবেন না। আমি আসলে এল পোচো।’ ওয়েবসাইট।বাজিবাজি ধরেছেন ক্যারোলিন ওজনিয়াকি। আবারও বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হবেন—বাজির বিষয় এটাই। বাজিটা তিনি ধরেছেন গলফার বয়ফ্রেন্ড ররি ম্যাকইলরয়ের সঙ্গে। তবে এই বাজিতে কোনো টাকাপয়সার ব্যাপার নেই। বাজি জিততে মরিয়া ওজনিয়াকি সযত্নে নিজেকে দূরে রেখেছেন প্রিয় মিষ্টান্নজাতীয় খাবার থেকে। বিনিময়ে ম্যাকইলরয়কেও ছাড়তে হচ্ছে তাঁর প্রিয় কিছু খাবার—চিপস, পপকর্ন ও কোমল পানীয়। এগুলো কম কম খাওয়ার অভ্যাস শুরু করেন ম্যাকইলরয়। মিষ্টি ছাড়ার সুফল পেতেও শুরু করেছেন ওজনিয়াকি। দুবাই ওপেনের শেষ চারে উঠে প্রমাণও দিয়েছেন। পরশু সেমিতে ওঠার পর নিজেই দিয়েছেন বাজি ধরার খবরটি। এএফপি।হাল্ক হালকানাম হাল্ক। দেখতেও সেই কাল্পনিক দৈত্য চরিত্রটির মতো। দশাসই চেহারা। আর গত মৌসুমে পোর্তোর সাফল্যের অন্যতম কারিগর ছিলেন, অবিশ্বাস্য খেলেছেন বলে স্বাভাবিকভাবেই নামের আগে বসেছে ‘ইনক্রেডিবল’। ২০০৮ সালে মুক্তি পাওয়া সেই ছবিটার অনুসারে তাঁকে ডাকা হচ্ছিল ‘ইনক্রেডিবল হাল্ক’ নামে। কিন্তু ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা এবার রীতিমতো নাকানিচুবানি খেয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। দুই লেগ মিলিয়ে হার ৬-১ গোলে! ৫ গোল খাওয়া ফিরতি লেগটায় হাল্কের উদ্দেশে বিদ্রূপাত্মক স্লোগানও উঠেছে। ‘ইউ আর নট ইনক্রেডিবল’। এমনিতেই হারের ক্ষত, তার ওপর এই অপমান! উয়েফার কাছে নালিশই জানাবে পোর্তো। ওয়েবসাইট।