অন্যকলাম
কোচের দেহরক্ষীপূর্বজন্মের দোষেই বোধ হয় কেউ কোচ হয়! খেলার পাতায় কোচদের দুঃখ-দুর্দশার কত গল্পই না ছাপা হয় রোজ। সেসব পড়ে কারও চোখের কোণ ভিজে উঠতেই পারে। এবার শুনুন স্টিভ কিনের দুঃখগাথা। মৌসুমের শুরু থেকেই খোঁড়াতে থাকা ব্ল্যাকবার্ন আছে অবনমিত হওয়ার ঝুঁকিতে। স্বাভাবিকভাবেই প্রতি ম্যাচে কোচ কিনের জন্য নিশ্চিত বরাদ্দ থাকে সমর্থকদের গালমন্দ। কেউ কেউ তাঁকে ‘শেষ’ করে দেওয়ার হুমকিও দিয়েছে। ফলে কিনের সার্বক্ষণিক সঙ্গী এখন দেহরক্ষী! বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের পরামর্শেই একজন বন্দুকধারী দেহরক্ষী রেখেছেন কিন। কোচদের আসলেই বড় দুর্দিন চলছে! ওয়েবসাইট।বিভীষণতুকতাক, ঝাড়ফুঁক, জাদুটোনা, মন্ত্র-ওঝা—আফ্রিকার ফুটবলের জন্য কোনো কিছুই নতুন নয়। অনেক দলে সহকারী কোচদের মতো পদাধিকার বলেই একজন ওঝাও থাকে! প্রতিপক্ষকে মন্ত্র দিয়ে বশ করার চেষ্টা করা হয়। তবে গত আফ্রিকান নেশনস কাপে ঘানা যা করেছে তা বেনজির। ঘানার খেলোয়াড়েরা নাকি ‘কালো জাদু’ নিজেরাই ব্যবহার করেছেন নিজেদের বিরুদ্ধে! সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোচ গোরান স্টেভানোভিচ গোপন রিপোর্ট দিয়েছেন। সেটাই ফাঁস হয়ে গেছে। এই খবর ছাপা হওয়ার পর ঘানার সাবেক খেলোয়াড় সারফো গিয়ামি বলেছেন, ‘এমন কখনো শুনিনি, নিজেরাই নিজেদের বিরুদ্ধে এটা প্রয়োগ করছে। এটা খুবই খারাপ!’ এএফপি।সুখী পার্কম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগটা মহার্ঘ, একজন এশিয়ানের জন্য বড় গর্বেরও। অধিনায়কত্ব তো স্বপ্নের মতো! স্যার অ্যালেক্স ফার্গুসনের সৌজন্যে সেটি আর স্বপ্ন নেই পার্ক জি সুংয়ের কাছে। গত বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগে ম্যানইউর অধিনায়ক ছিলেন পার্ক। দল ২-১ গোলে হেরেছে, তাই আনন্দটা উপভোগ করতে পারেননি সেভাবে। তবে দক্ষিণ কোরিয়ার সাবেক অধিনায়ক ভীষণ সুখী, ‘ম্যানইউর অধিনায়ক হওয়া দারুণ সম্মানের ব্যাপার।’ এখন প্রিমিয়ার লিগে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে চিন্তাই ঘুরপাক খাচ্ছে পার্কের মাথায়। অধিনায়ক হওয়ার বাড়তি জ্বালাও আছে! এএফপি।