অন্যকলাম
গ্রেনেড হামলাঝামেলা পিছু ছাড়ছে না ড্রাগান স্টয়কোভিচের। যুগোস্লাভিয়ার ১৯৯০ বিশ্বকাপ অধিনায়ক এই ফুটবলার গত মাসে খেয়েছিলেন গলাধাক্কা। খেলোয়াড় ও সভাপতি হিসেবে রেড স্টার বেলগ্রেড ক্লাবকে অনেক সাফল্য এনে দিলেও ২০০৭ সালে তাঁর এক সিদ্ধান্তই তাঁকে সমর্থকদের চক্ষুশূল বানিয়েছে। কিছু প্রতিভাবান ফুটবলারকে বেঁচে দেওয়ার ঘটনায় শেষ পর্যন্ত ছাড়তে হয় সভাপতির পদ। গত মাসে ক্লাব স্টেডিয়ামের ক্যাফেতে ঢুকে হলেন অপদস্থ। জনাকয়েক সমর্থক একরকম অর্ধচন্দ্র দিয়েই বের করে দেয় তাঁকে। আর পরশু তাঁর সার্বিয়ার বাড়িতে হলো গ্রেনেড হামলা। কেউ অবশ্য হতাহত হননি। স্টয়কোভিচ দাবি করছেন, হামলাটা তাঁকে লক্ষ্য করে হয়নি! রয়টার্স।শিক্ষাশিক্ষার কোনো বয়স নেই। নেই বলেই এই বয়সে এসে হিন্দি শিখতে চাইছেন ৪৬ বছর বয়সী স্টিভ ওয়াহ। হিন্দি যে একেবারেই পারেন না, তা নয়। ‘বহুত আচ্ছে, নমস্কার, নমস্তে’—জাতীয় শব্দগুলো বলতে পারেন। এবার ভাষাটার দখল নিতে চাইছেন। জীবনে অনেকবারই ভারত সফরে এসেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক। দাতব্য প্রতিষ্ঠান এবং এনজিওর হয়ে কাজ করতে আসেন এখনো। এটা করতে এসেই স্টিভের উপলব্ধি, হিন্দিটা আরও ভালো করে রপ্ত করা দরকার। কত রকমের কতজনের সঙ্গে কথা বলতে হয়! ওয়াহর তাই আবেদন, ‘আমাকে হিন্দি শেখাও। আমি আরও বেশি হিন্দি শিখতে চাই।’ ওয়েবসাইট।