অন্যকলাম
বিদেশি দেশিভারতীয় হকি দলকে অলিম্পিকে তুলে দিয়ে মাইকেল নবস এখন ভারতে বিপুল জনপ্রিয়। জন্ম, বেড়ে ওঠা, খেলোয়াড়ি কীর্তি—সবই অস্ট্রেলিয়ায়। ১৯৮৪ অলিম্পিকে অস্ট্রেলিয়া হকি দলের সদস্য ছিলেন। তাই বলে ভারতীয়রা মাইকেল নবসকে ‘বিদেশি’ বললে মনে চোট পান! নবস নিজেই বলছেন, ‘প্রত্যেকেই মনে করে আমি বিদেশি কোচ। কিন্তু আমি ভারতে অর্ধেকেরও বেশি ভারতীয়র চেয়ে অনেক বেশি ভারতীয়।’ কীভাবে? দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘আমার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণই ভারতীয়। হকি কোচ, বন্ধুবান্ধব, বছরের পর বছর যারা আমাকে হকি শিখিয়েছে, তারা সবাই ভারতীয়। দলটা ভারত না হলে আমি হয়তো এখানে থাকতাম না।’ ওয়েবসাইট।ক্ষতিপূরণটাকায় কি না হয়! কথাটা এভাবে না বলে বলা যায়, টাকা কতভাবেই না ব্যবহার করা হয়। কাদেনা কোপে রেডিও যেমন মিথ্যা খবর প্রচারের দায় ঢাকতে চাইছে টাকা দিয়ে। গত বছর ‘এল ক্লাসিকো’কে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘কাইজ্যা’র সময় স্পেনেরই এই রেডিও এক খবরে অভিযোগ তোলে, বার্সেলোনার খেলোয়াড়েরা ডোপ নেয়। সঙ্গে সঙ্গেই বার্সেলোনা মামলা ঠুকে দেয় আদালতে। এত দিন পর ওই রেডিও খবরটি মিথ্যা তথ্যের ভিত্তিতে করা হয়েছিল জানিয়ে সুনামহানির জন্য বার্সেলোনাকে দুই লাখ ডলার ক্ষতিপূরণ দিতে চাইছে। বার্সা কি প্রস্তাবে রাজি হবে? ওয়েবসাইট।ধূমপান নিষেধফুটবল ম্যাচে নখ কামড়ানো উত্তেজনা তৈরি হবেই। এই সময় ধূমপায়ীমাত্রই সিগারেটে সুখটান দিতে চাইবেন। মনটা আকুলিবিকুলি করবেই। সেদিক দিয়ে ২০১২ ইউরো কিন্তু ধূমপায়ীদের জন্য হবে নেশার বিরুদ্ধে লড়াইয়ের চরম পরীক্ষা। যে উদ্যোগ চলছে তাতে বিশ্বকাপের পরেই সবচেয়ে আকর্ষণীয় এই আসরে ধূমপান নিষিদ্ধ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পোল্যান্ড অফিস এই নিয়ে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। আয়োজকদের সঙ্গে আলোচনা তাদের ইতিবাচক পথেই এগোচ্ছে। ‘আমরা এই উদ্যোগ নিয়েছি, কারণ বিশ্বে অকালমৃত্যুর প্রধান কারণই হলো ধূমপান।’ বলেছেন হুর এক কর্মকর্তা। জুন-জুলাইয়ে পোল্যান্ড-ইউক্রেনে বসছে ইউরো। ওয়েবসাইট।