অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি আজহারএকবার, দুবার নয়, তিন-তিনবার ‘বাউন্স’ করেছে চেক। আবার আদালতে শুনানিতেও হাজির হননি। মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে তাই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লি পুলিশ। আজহার ও তাঁর স্ত্রী সঙ্গীতা বিজলানির কাছ থেকে সাড়ে চার কোটি রুপিতে একটি জমি কিনতে চেয়েছিলেন দিল্লির ব্যবসায়ী সঞ্জয় সোলাঙ্কি। অগ্রিম দেড় কোটি রুপি দিয়েছিলেনও। কিন্তু আজহার পরে আর জমি বিক্রি করেননি। দেড় কোটি রুপির একটি চেকও ফেরত দেন সোলাঙ্কিকে। ২০০৮, ২০০৯, ও ২০১০ সালে তিন দফা চেক ‘বাউন্স’ করার পর মামলা করে দেন সোলাঙ্কি। আজহারকে খুঁজে পেতে সমস্যা হওয়ার কথা নয় পুলিশের, শুধু সাবেক ভারতীয় অধিনায়কই নন, আজহার তো সংসদ সদস্যও! ওয়েবসাইট।স্মরণীয়একেই বুঝি বলে ভাগ্য। পোড়খাওয়া জীবনে একটা সুসংবাদই দুষ্প্রাপ্য, সেখানে ফ্রেইজার ক্যাম্পবেলের জীবনে একই সময়ে ঘটে গেল দু-দুটি স্মরণীয় ঘটনা। সেটাও ২৯ ফেব্রুয়ারির মতো বিশেষ এক দিনে। ক্যাম্পবেল আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত এবং সন্তানের গর্বিত বাবা হলেন একই সময়ে! পরশু ওয়েম্বলিতে হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক হয়েছে সান্ডারল্যান্ডের ২৪ বছর বয়সী স্ট্রাইকারের। বদলি হিসেবে যখন মাঠে নামেন, ঠিক সেই সময়েই বাবা হওয়ার খবর পান। ‘প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে আমি আনন্দিত এবং একই সময়ে ইসলা রোজ ক্যাম্পবেলের বাবা হয়েছি!!’—ইংল্যান্ড হারলেও ম্যাচ শেষে উচ্ছ্বসিত ক্যাম্পবেলের টুইট। রয়টার্স।মাথায় টক্করবাঁধভাঙা উচ্ছ্বাসেই মেতে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগ্য, গোল করে খানিকক্ষণ মাটিতে পড়ে থেকে ইয়ান-ক্লাস হান্টেলারকে যেতে হলো হাসপাতালে। ডাচ তারকা একা নন, যাঁর সঙ্গে সংঘর্ষে তাঁর হাসপাতালে যাওয়া, সেই ইংলিশ প্রতিপক্ষ ক্রিস স্মলিংয়েরও ঠাঁই হয় হাসপাতালে। ঘটনাটা পরশু ইংল্যান্ড-হল্যান্ড ম্যাচের ৫৯ মিনিটে। হেড করে দলের দ্বিতীয় গোলটি করতে লাফিয়ে ওঠেন হান্টেলার। বাধা দিতে স্মলিংও লাফ দেন। বল হান্টেলারের মাথা ছুঁয়ে ইংল্যান্ডের জালে ঢুকলেও মাথায় মাথায় সংঘর্ষে দুজনই লুটিয়ে পড়েন মাটিতে। কিছুক্ষণ পড়ে থাকার পর দুজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রয়টার্স।