অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুল পরীক্ষাচুক্তি চুল নিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে চুল দিতে রাজি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এত কিছু থাকতে চুল কেন? ডোপ পরীক্ষার জন্য। থুথু বা মূত্র নমুনার মাধ্যমে এত দিন ডোপ পরীক্ষা হতো ক্রিকেটে। এখন চুলই ভালো। থুথু-মূত্রে ড্রাগের অস্তিত্ব থাকে মাত্র পাঁচ দিন, চুলে থাকে তিন মাস। অস্ট্রেলিয়ান ফুটবলে খুবই জনপ্রিয় এই পদ্ধতি। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) প্রধান পল মার্শ জানিয়েছেন, ‘চুল পরীক্ষায় আমরা রাজি হয়েছি ১২ মাসের জন্য এবং এটা পর্যালোচনার পরই ভাবব ভবিষ্যতের কথা।’ চুল পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি, ‘খেলাটিকে নিষ্কলুষ রাখার স্বার্থে এতে আমার কোনো সমস্যা নেই।’ ওয়েবসাইট।উপলব্ধি‘আমার বধূয়া আন বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া।’ রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে বার্সেলোনা যদি কোপা ডেল রের ফাইনাল জিতে চলে যায়, ব্যাপারটা তো তা-ই হবে। আগামী মে মাসের শেষ দিকে অনুষ্ঠেয় বার্সেলোনা-বিলবাও কোপা ডেল রের ফাইনাল আয়োজনে তাই অসম্মতি জানিয়েছে রিয়াল। বার্সেলোনা মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস বিষয়টা বুঝতে পারছেন বলেই মেনে নিয়েছেন রিয়ালের অবস্থান, ‘কেউই চাইবে না নিজেদের মাঠে এসে প্রধান প্রতিদ্বন্দ্বী দলটি ট্রফি উঁচিয়ে উল্লাস করুক।’ ওয়েবসাইট।নাদালের ফুটবলরিয়াল মাদ্রিদের ঘোরতর সমর্থক, এটা সবারই জানা। এবার রিয়ালের মাঠ বার্নাব্যুতে ফুটবল খেলতেও নেমে পড়ছেন রাফায়েল নাদাল। উপলক্ষ, রিয়ালের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে এটা ঠিক হয়েছে যে এই ম্যাচ থেকে উপার্জিত সব অর্থ যাবে দাতব্য কাজে। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রাফা নাদাল ফাউন্ডেশনে। এপি।