অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুরের কামড়একটি নয়, শখ করে তিন-তিনটি কুকুর পুষতেন! তাঁর সেই পোষা কুকুরই এখন কিউবান বংশোদ্ভূত আমেরিকান জিমন্যাস্ট ড্যানেল লেইভার যন্ত্রণার কারণ। ঘটনাটা ২০ ফেব্রুয়ারির। পোষা কুকুরগুলোর মধ্যে মারামারি শুরু হলে প্যারালাল বারে বিশ্ব চ্যাম্পিয়ন লেইভা তাদের থামাতে এগিয়ে আসেন। উন্মত্ত কুকুরের প্রভুজ্ঞান ছিল না। বাধা পেয়ে কামড়ে বসে। পরে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয় তাঁকে। তাঁর ক্ষতবিক্ষত মুখমণ্ডলে পড়েছে ৮০টি সেলাই! লেইভার বর্ণনায়, ‘ঘটনার পর যখন আমি আয়নায় তাকাই, দেখি কান ঝুলে চামড়ার সঙ্গে লেগে আছে, আমাকে দেখাচ্ছিল..., ওহ্, মোটেও ভালো কিছু নয়।’ রয়টার্স।মহামূল্যনাপোলির পুনর্জাগরণে বড় অবদান কাভানি-লাভেজ্জি-হামসিক ত্রয়ীর। খুবই স্বাভাবিক, বড় বড় ক্লাবের চোখ পড়েছে তাঁদের ওপর। তবে নাপোলির সভাপতি অরেলিও ডি লরেন্তিস বলে দিয়েছেন, ‘ওদের কেনার ক্ষমতা কারও নেই।’ ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়েও কাভানিকে হারাতে রাজি নন বলে জানিয়ে দিলেন। একবার তো অঙ্কটা ১০০ মিলিয়নই বলে দিয়েছিলেন। লাভেজ্জি ও হামসিকও তাঁর কাছে একই রকম মূল্যবান। ৫০ মিলিয়ন ইউরো করে পেলেও নাকি দুজনের কাউকে ছাড়বেন না। সব মিলিয়ে ত্রয়ীর মোট মূল্য দাঁড়ায় ২০০ মিলিয়ন ইউরো! সেটিই বা বলেন কীভাবে? এতেও তো ওদের বিক্রি করতে রাজি নন লরেন্তিস! ওয়েবসাইট।যার যা ইচ্ছাইচ্ছা হলে স্কার্ট পরো, ইচ্ছা হলে শর্টস। সমালোচনার মুখে দুটি পথই খুলে দিল আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (এআইবিএ)। তা কিসের কথা হচ্ছে? মেয়েদের বক্সিংয়ের। লন্ডনে অলিম্পিক অভিষেক হচ্ছে মেয়েদের বক্সিংয়ের। তিনটি ওজন শ্রেণীতে ৩৬ জন মহিলা বক্সার লড়বেন অলিম্পিক সোনার জন্য। ছেলেদের সঙ্গে পার্থক্য করতে এর আগে মেয়েদের স্কার্ট পরাটা বাধ্যতামূলক করেছিল এআইবিএ। জাতীয় বক্সিং ফেডারেশন ও বক্সারদের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি। মেয়েরা যে কেউ স্কার্ট পরতে চায়, কেউ শর্টস! এএফপি।