অন্যকলাম
রোনালদোর মতোশোনা গিয়েছিল মেসির মতো হতে চান নেইমার, কিন্তু এই ব্রাজিলিয়ান তো অনুকরণ করছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রথম অনুকরণ করেছিলেন চুলের স্টাইল। শুধু অনুকরণই করেননি, নেইমার ক্ষেত্রবিশেষে ছাড়িয়েও গেছেন রোনালদোকে। এবার ব্রাজিল স্ট্রাইকার জোরেশোরে ফ্রি-কিক অনুশীলন শুরু করেছেন। লক্ষ্য একটাই, ফ্রি-কিক থেকে গোল করতে হবে ঠিক রোনালদোর মতোই। পেনাল্টি থেকে গোল করাটাকে তো ইতিমধ্যেই ডালভাত বানিয়ে ফেলেছেন। সান্তোসের হয়ে এবার ফ্রি-কিকটাও নিয়মিত নিতে চান। বাড়াতে চান গোলের সংখ্যা। তাই প্রতিদিন নিয়ম করে কিছু সময় ফ্রি-কিক নিয়েই মেতে থাকছেন অনুশীলনে। ওয়েবসাইট। ব্রডের দ্বিশতক২৫ টেস্ট আর ৩৪ ওয়ানডের ক্যারিয়ারে কখনো দুই শর কাছাকাছি যেতে পারেননি। দেড় শ ছুঁয়েছেন মাত্র একবার (১৬২)। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার প্রায় ২৩ বছর পর ডাবল সেঞ্চুরি হয়ে গেল ক্রিস ব্রডের! মাঠের ভেতরে তো সম্ভব ছিল না, স্টেডিয়ামের শীতাতাপ নিয়ন্ত্রিত সুদৃশ্য কাচের কক্ষে বসে। সিবি সিরিজের প্রথম ফাইনাল ছিল ম্যাচ রেফারি হিসেবে সাবেক ইংলিশ ওপেনারের ২০০তম ম্যাচ! ম্যাচ রেফারির দ্বিশতক আছে আর একজনেরই, রঞ্জন মাদুগালের (২৬৫)। ৮ বছরের ম্যাচ রেফারি ক্যারিয়ারে স্মরণীয় স্মৃতি হিসেবে বেছে নিয়েছেন, ২০০৬ সালে ওয়ান্ডারার্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সেই অবিশ্বাস্য রান তাড়ার সাক্ষী হওয়া! ওয়েবসাইট।আবারও বালোতেল্লিকে যে কার পিছু নিয়েছে, বলা মুশকিল। বিতর্কই কি মারিও বালোতেল্লির পিছু নিয়েছে, নাকি বালোতেল্লিই দৌড়াচ্ছেন বিতর্কের পিছু? বিতর্কের স্তূপে ডুবে থাকা ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার আবারো ঝামেলায়। গত শুক্রবার ভোরে নাইট ক্লাব থেকে বের হওয়ার সময় ছবি তোলা হয়েছে তাঁর। বোল্টনের সঙ্গে ম্যাচের এক দিন আগের এই ঘটনায় মহা খাপ্পা কোচ মানচিনি। দুই সপ্তাহের বেতনই জরিমানা দিতে হতে পারে তাঁকে। অঙ্কের হিসাবে যেটা প্রায় আড়াই লাখ পাউন্ড। বোল্টনের বিপক্ষে এক গোল করেছেন বালোতেল্লি। মানচিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেছেন, ‘সে আরও বেশি ঘুমালে তো তিন-চার গোল করতে পারত।’ এএফপি।