অন্যকলাম
২৪ গোল শক্তির পার্থ্যকটা এমনিতেই বিশাল ছিল মামেলোডি সানডাউনস ও পাওয়ারলাইনস এফসির। দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন সানডাউনস, পাওয়ারলাইনস খেলে চতুর্থ বিভাগে। এফএ কাপের প্রথম রাউন্ডে দুই দলের ম্যাচের আগে সানডাউনসের ডাচ কোচ ইয়োহান নিসকেনস আবার নিজের খেলোয়াড়দের বলে দিলেন ‘কোনো দয়া দেখানো চলবে না।’ গুরুবাক্য শিরোধার্য করে মাঠে গোলের বন্যা বইয়ে দিলেন তাঁরা। পাঁচটি-দশটি নয়, ২৪ গোল করে টুর্নামেন্ট রেকর্ড করে বসল প্রিটোরিয়ার ক্লাবটি। তবে ২৪ গোল খেয়েও পাওয়ারলাইনসের গোলরক্ষক থাবাঙ্গ লুর মুখে চওড়া হাসি। ‘এই সাংঘাতিক অভিজ্ঞতা’ থেকে যে অনেক কিছুই শিখেছেন। এএফপি। মেসির আনন্দবিশ্বখ্যাত শ্বশুর ডিয়েগো ম্যারাডোনা পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদে যেতে। জামাতা ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো অবশ্য এখনো প্রতিক্রিয়া জানাননি। তবে ম্যারাডোনার আরেক শিষ্য লিওনেল মেসি খুশি গুরুর এই পরামর্শে। হোক না শত্রুশিবির, রিয়ালে এলে প্রিয় বন্ধুকে কাছে তো পাওয়া যাবে। বিশ্বসেরা ফুটবলারের কাছে বন্ধুত্বের দাবিটাই আগে। বার্সা তারকা তাই বলতে পারছেন, ‘সে যদি রিয়াল মাদ্রিদে যায়, আমি নিশ্চিত এটা তাকে অনেক আনন্দ দেবে। আর এটাই যদি তার জন্য সবচেয়ে ভালো হয়, আমি খুব খুশি হব। কারণ একটাই, আমাদের বন্ধুত্ব।’ ওয়েবসাইট।