অন্যকলাম
ম্যারাডোনার স্বপ্ন৫০ বছর বয়সে এসে আরেকটা স্বপ্ন দেখছেন ডিয়েগো ম্যারাডোনা। আল ওয়াসলের ‘ওয়েঙ্গার’ হতে চান আর্জেন্টাইন কিংবদন্তি। আর্সেন ওয়েঙ্গার আর্সেনালে আছেন ১৬ বছর ধরে। ওয়েঙ্গার-আর্সেনাল যেন সমার্থক। দীর্ঘ মেয়াদে কাজ করে ম্যারাডোনাও আল ওয়াসলে নিজেকে নিতে চান ওই উচ্চতায়। এই স্বপ্নটা পূরণ করতে পারলে সমালোচনারও জবাব দেওয়া যাবে। নিন্দুকদের কথা, টাকার জন্যই আল ওয়াসলে এসেছেন ম্যারাডোনা। ম্যারাডোনা বলেছেন, ‘আল ওয়াসলের ওয়েঙ্গার হতে আমি দীর্ঘ মেয়াদ পূরণ করতে চাই। কারণ ১৪, ১৬, ১৮ ও ২০ বছর বয়সী তরুণদের দেখাতে চাই টাকা সবার কাছে গুরুত্বপূর্ণ হলেও তা দিয়ে গৌরব কেনা যায় না।’ ওয়েবসাইট।তাঁর টেনিসগলফার ররি ম্যাকইলরয়ের টেনিস-প্রতিভাটাও দেখা হয়ে গেল এবার! দেখানো কী, মারিয়া শারাপোভাকে তো হারিয়েই দিয়েছেন সদ্যই এক নম্বরে ওঠা গলফার! দর্শকেরা ম্যাকইলরয়ের টেনিস-বিনোদন উপভোগ করতে পারল প্রেমিকা ক্যারোলিন ওজনিয়াকির সুবাদে। নিউইয়র্কে মারিয়া শারাপোভার সঙ্গে এক প্রদর্শনী ম্যাচ ছিল ওজনিয়াকির। প্রেমিকার খেলা দেখতে প্রেমিকপ্রবরও হাজির। গ্যালারিতে নয়, বসলেন একেবারে কোর্টের পাশে। সুযোগ বুঝে ওজনিয়াকি হাতে ধরিয়ে দিলেন র্যাকেট। প্রথমে শুরু করেছিলেন গলফের আদলেই! পরে চৈতন্য ফিরে পেয়ে শারাপোভার সঙ্গে খেললেন দুর্দান্ত এক র্যালি। এবং জয়ী। শারাপোভা অবশ্য ওজনিয়াকিকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন! রয়টার্স।