অন্যকলাম
রক্তের টানবাবার সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক আর দশটা পিতা-পুত্রের মতো নয়। সন্তানের স্বীকৃতি পেতেই তাঁকে পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। তার পরও রক্তের টান বলে কথা। বাবার প্রতি আলাদা টান সব সময়ই অনুভব করেন ডিয়েগো আরমান্ডো জুনিয়র। সেটাই পরিষ্কার হয়ে গেল আবার। লিওনেল মেসি পাঁচ গোল করার পর অনেকেই নতুন করে বলছেন মেসি পেলে-ম্যারাডোনার চেয়েও ভালো। কথাটা ভালো লাগেনি এই ইতালিয়ান ফুটবলারের, ‘মেসির চেয়ে আমার বাবা অনেক এগিয়ে আছে। মেসি আসলে দুর্দান্ত স্কোরার, গোল করাতেই বেশি দক্ষতা ওর। ফুটবল এখন অনেক পাল্টেছে। তা ছাড়া মেসির পাশে আছে জাভি-ইনিয়েস্তা।’ ওয়েবসাইট।চুপ থাকুনইংল্যান্ডের ক্লাব ফুটবলের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় সিকি শতাব্দী। ইংলিশ ফুটবল নিয়ে ভালো-মন্দ দুটো কথা বলতেই পারেন অ্যালেক্স ফার্গুসন। ইংল্যান্ড দলের কোচ কে হলে ভালো হবে—সেটা বলায় দোষের কিছু নেই। কিন্তু রীতিমতো চিঠি দিয়ে ফার্গুসনকে চুপ থাকার পরামর্শ দিল ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ইংল্যান্ডের ভাবী কোচ হিসেবে ফার্গুসনসহ আরও অনেকেই টটেনহামের হ্যারি রেডন্যাপের নাম বলছেন। এতে ক্লাবের মনোযোগে ব্যাঘাত ঘটছে বলে মনে করছে টটেনহাম। আর সেজন্যই এ বিষয়ে মন্তব্য না করতে ফার্গুসনসহ অন্যদের চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। ফার্গির প্রতিক্রিয়া? ‘এটা আপনারা বিশ্বাস করতে পারেন, পারেন কি?’ ওয়েবসাইট। কাদেনা কাঁদে না!বার্সেলোনার খেলোয়াড়েরা নাকি ‘ডোপ’ নেন! এমন খবর দিয়ে রীতিমতো চমকে দিয়েছিল মাদ্রিদভিত্তিক রেডিও ‘কাদেনা কোপে’। লাভ হলো কী? এখন বার্সার কোপে কাঁদোমাদো অবস্থা রেডিওটির। খবরটি চ্যালেঞ্জ করে মানহানির মামলা করেছিল বার্সেলোনা। ক্ষতিপূরণ চেয়েছিল প্রায় ৬২ লাখ ইউরো। বার্সাকে ২ লাখ ইউরো দিতে রাজি হয়েছিল কাদেনা। অবশেষে সেই প্রস্তাবে সম্মত কাতালান ক্লাবটি। ভিত্তিহীন বলে কাদেনা ক্ষমা চেয়ে প্রত্যাহার করে নিয়েছে খবরটি। বার্সা বলেছে শুধু টাকার জন্যই সমঝোতা নয়। শান্তিপূর্ণ সমাধান চাওয়া হয়েছে। তা না হলে বার্সার সম্মানের মূল্য তো শোধ করার সাধ্য কাদেনার নেই! এএফপি।