অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির ভাইমেসির এক ভাই ম্যাক্সি বিয়ানকুচ্চি খেলেন প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়াতে। আরেক ভাই ইমানুয়েল বিয়ানকুচ্চি খেলেন স্পেনের গিরোনায়। দুই ভাই-ই তাঁদের বিশ্বখ্যাত খালাতো ভাইয়ের প্রতিভার ছিটেফোঁটাও পাননি। তবে বিয়ানকুচ্চি পরিবার থেকেই নাকি উঠে আসছে দুর্দান্ত এক প্রতিভা। মেসির নানা আন্তোনিও কুচিতিনির দাবি, তাঁর ১৩ বছর বয়সী নাতি ব্রুনো বিয়ানকুচ্চি প্রতিভায় মেসিরই সমান! ‘আমার আরও একটা নাতি আছে, আমার অন্য এক মেয়ের, ঠিক যেন লিওর মতোই।’ নানার প্রার্থনা, ‘আমি চাই, আমার তিন নাতিই সফল হোক।’ ওয়েবসাইট।খেলার জন্য ঘুষ‘খেলতে চাও, তাহলে কোচকে ঘুষ দাও’। অসদুপায়ে টাকা অর্জনের অভিনব এই পথটাই বেছে নিয়েছিলেন ওয়েন ডা গামা। দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ার লিগের দল প্লাটিনাম স্টারসের সদ্য সাবেক এই কোচ খেলোয়াড়দের একাদশে সুযোগ দিতেন টাকার বিনিময়ে! গত মাসে নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ‘খেলার জন্য তাকে টাকা দিতে হয়।’ পরে স্বাধীন তদন্ত কমিটি তদন্ত করে দেখে ঘটনা সত্য! প্লাটিনামও কালবিলম্ব না করে প্রধান কোচের পদ থেকে ছাঁটাই করেছে ডা গামাকে। রয়টার্স।নীরব প্রস্থানআন্তর্জাতিক ক্রিকেট থেকে রাহুল দ্রাবিড়ের বিদায়টা হলো বেশ সাড়া-জাগানিয়া। অথচ একই দিনে ক্রিকেট থেকে বিদায় নিলেন আরও এক ‘তারকা’। অনেকটা নীরবেই! ২৬ বছর বয়সেই অবসর নিয়ে নিলেন ইংল্যান্ড দলের পেসার ইষা গুহ। মহিলা দলের হয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই বিশ্বকাপই জিতেছেন এই বোলার। জিতেছেন অ্যাশেজও। আটটি টেস্ট আর ৮৩টি ওয়ানডে খেলা গুহ সেই ছয় নারী বোলারদের একজন, ওয়ানডেতে যাঁদের এক শর বেশি উইকেট আছে। এবার ক্রিকেটের ক্লান্তিকর দুনিয়া আর টানছে না। এখন ক্যারিয়ার গড়তে চান ক্রিকেটের বাইরে। ওয়েবসাইট।