অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবের আফসোসক্রীড়া প্রতিবেদক  ডিয়েগো ক্রুসিয়ানির সঙ্গে নিয়মিত ফেসবুকে যোগাযোগ। জাতীয় দলের সাবেক কোচ এখনো মনে রেখেছেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে। ক্রুসিয়ানির মাধ্যমেই মালদ্বীপে খেলার প্রস্তাব পেলেন শেখ রাসেলের গোলরক্ষক। মালদ্বীপের প্রথম বিভাগের দল ভিক্টরির গোলরক্ষক চোট পেয়ে মাঠের বাইরে। তাঁরই বিকল্প খুঁজছে দলটি। বছর দেড়েক আগে মালদ্বীপ জাতীয় দলের কোচ হওয়ার সুবাদে এখনো সে দেশের ফুটবলের খোঁজখবর রাখেন ক্রুসিয়ানি। তিনিই বিপ্লবের কথা বলেছেন। কিন্তু প্রস্তাব পেয়ে শুধু আফসোসই হচ্ছে বিপ্লবের, ‘খেলার ইচ্ছা ছিল। কিন্তু এখন তো ক্লাব ছাড়া সম্ভব না। দেখি আগামী ট্রান্সফার উইন্ডো পর্যন্ত যদি ওরা অপেক্ষা করে।’প্রেরণা শাকিরাকোনো তারকা খেলোয়াড় দলে জায়গা হারালে নিন্দুকেরা প্রথমেই দোষ খোঁজে তাঁর স্ত্রী-বান্ধবীর। জেরার্ড পিকেরও এমন অভিজ্ঞতা হলো। বার্সেলোনার একাদশে কয়েকটি ম্যাচ সাইডবেঞ্চে বসে দেখার সময় গুঞ্জন রটল, প্রেয়সীর কারণেই নাকি ম্যাচে পুরো মনোযোগ দিতে পারছেন না। সেই গুঞ্জনে জল ঢেলে পিকে আবার দলে। আর তাঁর প্রেমিকা, সংগীত তারকা শাকিরাও বলছেন, পিকেকে বরং তিনি অনুপ্রাণিতই করেন। এ কারণেই নিজের ব্যস্ততা সত্ত্বেও নিয়মিতই বার্সেলোনার খেলা দেখেন। গত দুটি বিশ্বকাপে পারফর্ম করা শাকিরা ফুটবলের সঙ্গে সম্পর্কটা আরও বাড়িয়ে নিতে চান। তাঁর স্বপ্ন, প্রতিবেশী দেশ ব্রাজিলের বিশ্বকাপেও পারফর্ম করা। ওয়েবসাইট।শেবাগের বাজারবীরেন্দর শেবাগকে অবশ্য এখনই ‘মরা হাতি’ বলা যাবে না। সময়টা ভালো যাচ্ছে না, এই যা। চোট আর পড়তি ফর্ম মিলিয়ে ইংল্যান্ড সফরটা ছিল দুঃস্বপ্নের। অস্ট্রেলিয়া সফরও গেল যাচ্ছেতাই। ফল, বিশ্রামের দরজা দিয়ে বেরিয়ে এশিয়া কাপের বাইরে। কিন্তু এটা বিজ্ঞাপনচিত্রের বাজারে শেবাগের মূল্য কমাতে পারেনি! অতীতের মারকাটারি ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে পরশুই যেমন রাসনা প্রাইভেট লিমিটেডের নতুন ‘এনার্জি ড্রিংকে’র দূত হলেন বীরু। শেবাগের সঙ্গে চুক্তি কেন? রাসনার মালিক খাম্বাত্তার যুক্তি, ‘যে শেবাগ ২৭৮ বলে তিন শর বেশি রান করতে পারেন তাঁর মধ্যেই তো সত্যিকারের স্পিরিট খুঁজে পাই।’ ওয়েবসাইট।