অন্যকলাম
সৌরভের প্রথমভারতের সফলতম অধিনায়কদের একজন। দেশে বাঘ, বিদেশে বিড়াল—দলের গা থেকে এই কলঙ্ক তাঁর নেতৃত্বেই মুছে ফেলতে শুরু করেছিল ভারত। ভারতকে সবচেয়ে বেশি টেস্ট জেতানো অধিনায়ক এখনো তিনি। শুধু পরিসংখ্যানে নয়, দলের দেহভাষাও বদলে দিয়েছেন, লর্ডসের ব্যালকনিতে তাঁর জার্সি ঘোরানো তো ক্রিকেটীয় রূপকথা। একটুর জন্য ভারতকে বিশ্বকাপ জেতাতে না-পারা সৌরভ গাঙ্গুলী কিন্তু নিজ প্রদেশ বাংলার অধিনায়ক হিসেবে একেবারেই ব্যর্থ ছিলেন। অবশেষে একটা ট্রফি এল। কাল দিল্লিতে মুম্বাইকে ৬ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতেছে বাংলা। এটাই বাংলার অধিনায়ক হিসেবে তাঁর প্রথম শিরোপা! অধিনায়ক সৌরভ ব্যাট হাতে ৩৮ রান করলেও মূল অবদান লক্ষ্মীরতন শুক্লার সেঞ্চুরির। ওয়েবসাইট।ফাঁকি দেননিজীবনে অনেক দুর্ভেদ্য রক্ষণভাগকে ফাঁকি দিয়েছেন। কিন্তু ইতালির কর বিভাগের সঙ্গে কিছুতেই পেরে ওঠেন না ডিয়েগো ম্যারাডোনা। ইতালির বিমানবন্দরে পা রাখা মাত্রই কর বিভাগের লোকজন উদয় হন। একবার তো কানের দুল, হাতের ঘড়িও পর্যন্ত খুলে নিয়ে গেছে। ইতালিতে এসে যে প্রিয় দল নাপোলির খেলা দেখবেন—সেই উপায়ও প্রায় নেই। এ নিয়ে কিছুদিন আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার ম্যারাডোনা জানালেন, এই গ্লানি আর বয়ে বেড়াতে চান না। বিষয়টি সুরাহা করতে বসতে চান ইতালির কর বিভাগের সঙ্গে। রয়টার্স। ইব্রার রাগইব্রা ‘রাগ’ খুব ভালোবাসেন। না, রাগসংগীতের কথা হচ্ছে না, এই রাগ আসল ‘রাগ’ই। ইব্রাও যে বেশ রাগী! দিনে দিনে জ্লাতান ইব্রাহিমোভিচের মেজাজ ‘সুখ্যাত’ হয়ে উঠছে। এসি মিলান তারকা এবার খবরে এলেন এক নারী সাংবাদিকের দিকে মাথার ব্যান্ড ছুড়ে মেরে। শুধু ব্যান্ডই নয়, ছুড়েছেন অশালীন গালিও। কদিন ধরে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে আর্সেনালের সঙ্গে ৩-০ গোলে হারা ম্যাচটায় কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির কৌশল পছন্দ হয়নি। এ নিয়ে কোচের সঙ্গে ঝগড়াও নাকি হয়েছে। পরশু ম্যাচ শেষে এ নিয়ে ওই নারী সাংবাদিক প্রশ্ন করাতেই ইব্রা চটেমটে একাকার! এএফপি।