অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ানের ভিসাবাবা জেলখানায় বন্দী। ছেলেরা যে বাবার সঙ্গে দেখা করবে, তারও পথ খুলল না! এই বাবা হলেন সালমান বাট। স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে গত নভেম্বরে অন্য দুই সতীর্থের সঙ্গে লন্ডনের আদালতে যাঁর ৩০ মাসের জেল হয়েছে। বাটের সঙ্গে দেখা করতে ব্রিটিশ ভিসা পেল না তাঁর ছোট ছেলে আয়ান। বাটের জেল হওয়ার ঠিক কয়েক মিনিট পরই আয়ানের জন্ম। হাইকমিশন দ্বিতীয়বারের মতো আয়ানের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ কারণে মা এবং তার বড় ভাইও যাচ্ছে না যুক্তরাজ্যে। আয়ানের ভিসার জন্য আবার আবেদন করা হবে। ভিসা পেলে সবাই মিলে যাবে, নইলে নয়। ওয়েবসাইট।রাউলের বলবলটা পেয়েছেন অনন্য এক কীর্তির স্মারক হিসেবে। কিন্তু নিজের কাছে রাখলেন না। গত ১৯ ফেব্রুয়ারি ভলসবুর্গের বিপক্ষে শালকের ৪-০ গোলের জয়ে একটা গোল করেছিলেন রাউল। স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার ওতেই একটা মাইলফলক ছুঁয়ে ফেলেন, পেশাদার ক্যারিয়ারে যেটি তাঁর ‘৪০০তম’ গোল। সেই বল এবং জার্সিটি জার্মানির জাদুঘরে দিয়ে দিলেন রাউল। ১৯৯৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা রাউল রিয়ালের হয়ে করেছেন ৩২৩ গোল, শালকের হয়ে ৩৩টি। বাকি ৪৪টি গোল স্পেনের জাতীয় জার্সিতে। এএফপি।চড়ের শাস্তিযোগ্য গুরুর যোগ্য শিষ্য। মাজেদ নাসের নিজেকে যোগ্য শিষ্যের দাবি করতেই পারেন। রাগ সামলাতে না পেরে আল ওয়াসল কোচ ডিয়েগো ম্যারাডোনা একবার এক দর্শককে লাথি মেরেছিলেন। গোলরক্ষক মাজেদ আলোচনায় প্রতিপক্ষের কোচকে চড় মেরে! গত রোববার এমিরেটস কাপের সেমিফাইনালে জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে উল্লাস করছিলেন আল আহলির কোচ কিক সানচেজ ফ্লোরেস। রাগের মাথায় মাজেদ ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক কোচের মাথার পেছনে চড় মেরে বসেন! ফল, ১৭ ম্যাচ নিষিদ্ধ মাজেদ। ওয়াসল অবশ্য ক্ষমা চেয়েছিল। লাভ হয়নি। তবে নিষেধাজ্ঞাটা ‘অতিরিক্ত’ হয়েছে দাবি করে আপিল করবে ওয়াসল। ওয়েবসাইট।