অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো নেই!এই মুহূর্তে তিনিই বেশির ভাগ মানুষের পছন্দের খেলোয়াড়। কিন্তু তাঁর পছন্দের খেলোয়াড় কে বা কারা? সেই প্রশ্ন নিয়েই লিওনেল মেসির কাছে গিয়েছিল বিবিসি। মেসি বলেছেন তিনজনের নাম—সার্জিও আগুয়েরো, ওয়েইন রুনি আর রবিন ফন পার্সি। কী বুঝলেন? এই তালিকায় মেসি ঠাঁই দেননি ক্রিস্টিয়ানো রোনালদোকে! তবে কি...। আরে না। ঘটনা অন্য জায়গায়। মেসির কাছে আসলে বলা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তাঁর প্রিয় তিন ফুটবলারের নাম করতে। তাতেই এই ত্রয়ীকে বেছে নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। ওয়েবসাইট।নাচতে মানামারিয়া শারাপোভাকে খুঁজছেন? আর যেখানেই খুঁজুন না কেন টেলিভিশনের নাচের অনুষ্ঠানে তাঁকে খুঁজতে যাবেন না। তাঁকে সেখানে পাবেন না। এই রুশ তারকা সবকিছুই করতে রাজি, শুধু টেলিভিশনের রিয়ালিটি শোয়ের নাচ ছাড়া। মাত্রই কিছুদিন আগে টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এ। তাই সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন শারাপোভাও সেই পথে হাঁটবেন কি না। তিনি নাচতে পছন্দ করেন, কিন্তু নাচের পোশাকে টেলিভিশনের পর্দায় নিজেকে দেখানোয় কোনো আগ্রহ তাঁর নেই। তাই কেউ আমন্ত্রণ জানালেও না বলার জন্য মনস্থির করে ফেলেছেন শারাপোভা। ওয়েবসাইট। ক্লার্কও!সবাই পিঠ চাপড়ে দিয়েছে। টাকার ঝনঝনানির এই যুগেও মাইকেল ক্লার্ক শুরু থেকে আইপিএলের মচ্ছবে যোগ দেননি। বারবার বলেছেন, টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতে চান। কিন্তু এবার নাকি নিজেকে ধরে রাখতে পারছেন না। এমন ইঙ্গিতই পাওয়া গেল সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে। আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলে পুনে ওয়ারিয়র্সকে নেতৃত্ব দেবেন সৌরভ। তিনিই বলছেন, ‘আমরা ক্লার্ককে সই করানোর একদম কাছাকাছি পৌঁছে গেছি। অবশ্য মে মাসের আগে ওকে পাওয়া যাবে না।’ সৌরভের কথা সত্যি হলে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতে উড়ে আসছেন অস্ট্রেলীয় অধিনায়ক। ওয়েবসাইট।