অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট কূটনীতিদৃশ্যটা কল্পনা করুন, ব্যাট করছেন ডেভিড ক্যামেরন, বল করছেন বারাক ওবামা। কিংবা ওবামা ব্যাট করছেন, ক্যামেরন...। কল্পনা কেন, দৃশ্যটি দেখা যেতে পারে বাস্তবেও! ক্যামেরন এখন রয়েছেন যুক্তরাষ্ট্র সফরে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে একটি ক্রিকেট ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণটিও এমন দিন এল, যার আগের দিন দুই নেতা পাশাপাশি বসে বাস্কেটবল খেলা দেখেছেন। কিন্তু ক্রিকেট যে খেলবেন, আগে তো নিয়মকানুন শিখতে হবে। সমস্যা কী, ক্যামেরন আছেন না! ক্যামেরন নিজেই প্রতিদ্বন্দ্বীকে নিয়মকানুন শেখাবেন। ক্রিকেট যখন কূটনীতি, তখন খেলার নিয়মকানুন শিখে নিতেও সময় লাগবে না। ওয়েবসাইট।বিনয়ী গোমেজগোল করাটা তাঁর কাছেও সহজ! যেমন সহজ লিওনেল মেসির কাছে! চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মেসি একাই পাঁচ গোল করেছেন। মারিও গোমেজও কদিন পর এফসি বাসেলের বিপক্ষে করেছেন চার গোল। পাল্লা দিয়ে করছেন হ্যাটট্রিকও। মৌসুমে ইতিমধ্যেই বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের হ্যাটট্রিক পাঁচটি। তাই বলে মেসির সঙ্গে তুলনা! তুলনাটা গোমেজের নিজেরই পছন্দ নয়। বললেন, তাঁর পক্ষে ‘মেসি’ হয়ে ওঠা সম্ভব নয়, ‘আমি কখনোই মেসির মতো হতে পারব না। আমি কখনো ওই চেষ্টাও করব না। সে আমার চেয়ে সম্পূর্ণই ভিন্ন মাপের খেলোয়াড়। আমি তাঁকে পরিপূর্ণ ফুটবলার হিসেবেই দেখি।’ ওয়েবসাইট।আরেক পরিচয়আগের ফ্যাশন ডিজাইনার পরিচয়টা তাঁর আড়াল হয়ে গেছে। এখন তিনি পুরোপুরিই রাজবধূ। কাল কেট মিডলটনের আরও একটি পরিচয় পাওয়া গেল। হকি খেলোয়াড়। অবশ্য ভেতরের সুপ্ত এই প্রতিভা-প্রদর্শন শুধুই শখের বশে। গিয়েছিলেন অলিম্পিক ভেন্যু পরিদর্শনে। রাজবধূর পরিচয় ভুলে ক্ষণিকের জন্য হয়ে গেলেন হকি খেলোয়াড়। শৈশবের স্কুল দলের হয়ে হকি খেললেন, মুহূর্তটি স্মরণীয় করে রাখতে একটা গোলও করেছেন। আর ম্যাচ শেষে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, ‘স্নায়ু ধড়ফড় করছিল। কিন্তু অসাধারণ। আমি সত্যিই খেলাটা মিস করি।’ এএফপি।