অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ushain
ushain

বিপাকে ময়েস!

দুই দিন আগেই জানা গেছে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হচ্ছেন ডেভিড ময়েস। ময়েসের পৃথিবীটা এই সময় একটু নতুন রং আর কল্পনায় মিশে থাকার কথা। কিন্তু এভারটনের বিদায়ী কোচকে এখন সামলাতে হচ্ছে মৃত্যুহুমকি। তাঁর এভারটন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়াটা পছন্দ হয়নি দুই দলেরই কিছু সমর্থকদের। ইউনাইটেডের কিছু সমর্থকের ক্ষোভ, ময়েস আসার পর রুনিকে বিক্রি করে দিতে পারেন। সেজন্য টুইটারে রীতিমতো মৃত্যু পরোয়ানাই পাঠিয়েছেন তাঁরা। আর এভারটনের কিছু সমর্থকের আশঙ্কা, ময়েস এভারটনের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে যেতে পারেন। তাঁরাও টুইটারে হুমকি দিয়েছেন। ওয়েবসাইট।

জরিমানা

‘জরিমানা তহবিল’ নামে আলাদা একটা তহবিল গঠন করে তা ফুটবল উন্নয়নের কাজে লাগাতে পারেন ইতালিয়ান ফুটবল কর্তারা। সমর্থকদের আচরণের দায়ে কদিন আগে দুই দফা জরিমানা গুনতে হয়েছে ইন্টার মিলানকে। এবার আটলান্টা এবং জুভেন্টাসকেও শুধতে হচ্ছে সমর্থকদের কৃতকর্মের মাশুল। বুধবার ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকেরা। দুই পক্ষই পরস্পরের দিকে আতশবাজিসহ নানা বস্তু ছুড়েছে, স্টেডিয়ামের টয়লেট-বাথরুমের টাইলসও অক্ষত নেই। আহত কমপক্ষে পাঁচজন। ফল দুই ক্লাবকেই জরিমানা করা হয়েছে ৫০ হাজার ইউরো। বোলোনিয়া ম্যাচে সমর্থকদের কারণে নাপোলি কোচ ওয়াল্টার মাজ্জারিকেও ৫ হাজার ইউরো জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। রয়টার্স।