অন্যকলাম
চ্যাম্পিয়নমাঠে চ্যাম্পিয়ন। শচীন টেন্ডুলকার চ্যাম্পিয়ন মাঠের বাইরেও! ভারতের ব্যাটিং জিনিয়াসকে এই শংসাপত্র দিচ্ছেন তাঁর শাশুড়ি, স্ত্রী অঞ্জলির মা অ্যানাবেল মেহতা। সারা বিশ্ব যখন তাঁর শততম সেঞ্চুরির বন্দনাগীতি গাইছে, টেন্ডুলকারের শাশুড়ি তখন জামাতার মাঠের বাইরের মানবিক গুণকীর্তন করছেন। মাঠের পারফরম্যান্সের মতো বাইরের মানুষ টেন্ডুলকারের ব্যবহারেও একই রকম মুগ্ধ শাশুড়ি। এতটাই যে, বলছেন টেন্ডুলকারের শাশুড়ি হতে পেরে তিনি গর্বিত, ‘মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গায়ই শচীন চ্যাম্পিয়ন। মানুষ হিসেবে সে অসাধারণ। সে শুধু নিজেকে নিয়েই ভাবে না, অন্যকেও সাহায্য করে। আমার সৌভাগ্য যে, তার সঙ্গে অঞ্জলির বিয়ে হয়েছে।’ ওয়েবসাইট।পৃথিবীর সন্তানজাতিগতভাবে তিনি ইতালিয়ান। তাই-ই থাকবেন চিরদিন। কিন্তু জন্মসূত্রের বিষয়টা বাদ দিলে ফ্যাবিও ক্যাপেলো এখন আর শুধুই ইতালির সন্তান নন! তিনি এখন গোটা পৃথিবীর সন্তান! ইংল্যান্ডের সাবেক কোচই বলছেন, ‘নিজেকে এখন আমার পৃথিবীর সন্তান বলেই মনে হয়।’ গত মাসে নাটকীয়ভাবে ইংল্যান্ডের চাকরি ছাড়ার পর থেকেই বেকার ঘুরছেন ৬৫ বছর বয়সী কোচ। আবারও জানিয়ে দিলেন, কোচের ভূমিকায় আর ইতালিতে ফেরার ইচ্ছা তাঁর নেই। তাঁর আগ্রহ বরং বাইরের পৃথিবীর দিকে। বিশ্বের যেকোনো প্রান্তেই হোক, এমনকি সেটা যদি হয় কোচিংয়ের বাইরে অন্য কোনো ভূমিকায়, সমস্যা নেই। এএফপি।