অন্যকলাম
প্রতিবাদে অবসরকাণ্ডকীর্তিতে শুধু নয়, প্রতিক্রিয়ায়ও গুরু ম্যারাডোনাকে ছাপিয়ে গেলেন আল ওয়াসল গোলরক্ষক মাজেদ নাসের। রেফারির সমালোচনা করে নিষিদ্ধ হওয়া তো আছেই, রাগ সামলাতে না পেরে একবার এক দর্শককে লাথিও মেরেছিলেন ম্যারাডোনা। নাসেরও কম যাননি। সেদিন প্রতিপক্ষ আল আহলির কোচ সানচেজ ফ্লোরেসকে মেরে বসেন এক চড়! এ জন্য আরব আমিরাতের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক ১৭ ম্যাচ নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞাটাকে তাঁর ক্যারিয়ারের জন্য মনে হয়েছে মহাবিপর্যয়। আর তাই ২৭ বছর বয়সী গোলরক্ষক নিয়ে ফেললেন অবসর! ওয়েবসাইট।রোনালদোর স্বপ্নফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই পেয়েছেন। ফুটবল থেকে কি আর কিছুই চাওয়া-পাওয়ার নেই তাঁর? আছে! এবার ফুটবলের রাজনীতিতে নামতে চান রোনালদো। ব্রাজিল কিংবদন্তি স্বপ্ন দেখেন রিকার্ডো টিসেরার উত্তরসূরি হওয়ার। অলংকৃত করতে চান ফিফার অন্যতম প্রভাবশালী সদস্য ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতির পদ। এমনিতে ব্রাজিল বিশ্বকাপে রোনালদোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আর রোনালদোও জানিয়েছেন, ২০১৪ বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম সেরা। ওয়েবসাইট।