অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা জানতই না...ক্রীড়া প্রতিবেদক  কমলাপুর স্টেডিয়ামে ঢাকা মহানগর মহিলা স্কুল ফুটবলের উদ্বোধনী ম্যাচ। ফ্রি কিক নেওয়ার জন্য তৈরি ভিকারুননিসার দীবা। কিন্তু দেখে মনে হচ্ছিল, যেন পেনাল্টি নিচ্ছে। প্রতিপক্ষ মতিঝিল টিঅ্যান্ডটি স্কুলের মেয়েরা ফ্রি কিকের সামনে রক্ষণ দেয়াল গড়ল না। সামনে থেকে সরে গিয়ে উল্টো জায়গা করে দিল! নিয়ম না জানার ফল! দীবার সামনে তখন শুধুই গোলরক্ষক লাবনি। কিন্তু দীবা নিল দুর্বল শট, গোল হয়নি। ফুটবলে একেবারেই অনভিজ্ঞ এই মেয়েদের খেলা দেখে হেসেই খুন কাল মাঠে উপস্থিত দর্শক।বিয়ের ফুল২০১২ সালটি যেন তাঁর জীবন পূর্ণ করে দেওয়ার প্রতিজ্ঞা করেই হাজির। চোটের কারণে ২০১১ সালের শেষটা কেটেছে মাঠের বাইরে। নতুন বছরে শুধু রাজ্য দল বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেটেই ফেরেননি, ত্রিশের চৌকাঠে পা রাখতে যাওয়া ইউসুফ পাঠান ফিরেছেন জাতীয় দলেও। আর এশিয়া কাপ খেলতে ইউসুফ যখন ঢাকায়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি এল তখনই। বিয়ে করতে যাচ্ছেন বড় পাঠান। কনে পছন্দের কাজটি সারা হয়েছে খুব গোপনে। কনে একই ধর্মের। মুম্বাইয়ের মেয়ে পেশায় ফিজিও। এখন দিনক্ষণ ঠিক করে আংটি বদলের অপেক্ষা। ওয়েবসাইট।