অন্যকলাম
বরখাস্তকোচরা বরখাস্ত হন প্রতিনিয়তই। কিন্তু খেলোয়াড় বরখাস্ত হওয়ার ঘটনা বিরল। সম্প্রতি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসকে বরখাস্ত করা ইংলিশ ক্লাব চেলসি এবার বরখাস্ত করল খেলোয়াড় জ্যাকব মেলিসকে! অপরাধ গুরুতরই। চেলসির অনুশীলন মাঠে ২১ বছর বয়সী ইংলিশ ফুটবলার পেতে রেখেছিলেন ‘ধুম্র বোমা’! বোমাটি নিয়ে আসা ১৯ বছর বয়সী বিলি ক্লাইফোর্ড অবশ্য জরিমানার দিয়েই পার পাচ্ছেন। ঘটনাটা ২ মার্চের। প্রথমে দুজনই হয়েছেন সাময়িক বরখাস্ত। পূর্ণাঙ্গ তদন্তের পর গত পরশু মেলিসের শাস্তিটা বহালই রাখা হয়েছে। ওয়েবসাইট।আজমলের বিদ্রূপনিজের খেলা নিয়ে এই জীবনে কারও উপহাসের পাত্র হবেন কখনো কি ভাবতে পেরেছিলেন শচীন টেন্ডুলকার? সেই উপহাসও কিনা করলেন একজন ক্রিকেটার! অবশ্য টেন্ডুলকারের বয়স নিয়ে করা ‘বিদ্রূপ’কে সাঈদ আজমলের পাল্টা আঘাতও বলতে পারেন। পাকিস্তানি অফ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে ভারতীয়রা অসন্তুষ্ট। বিশেষ করে তাঁর দুসরার। এশিয়া কাপের ম্যাচে আজমলের এ রকমই এক দুসরায় আউট হন টেন্ডুলকার। পরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্ত আজমল জবাব দিলেন টেন্ডুলকারকে বিদ্রূপ করে, ‘টেন্ডুলকার তো স্যার। ক্যারিয়ার তার শেষের দিকে, কিন্তু সে বড় ব্যাটসম্যান।’ ওয়েবসাইট।