অন্যকলাম
ক্ষমাপ্রার্থী রুনিজেমি টমাস নামের এক খুদে দর্শকের কবজি ভেঙে দিয়েছেন ওয়েইন রুনি। অবশ্য এ জন্য তাঁকে ধিক্কার দেবেন, নাকি ক্ষমা চাওয়াকে রুনির মহত্ত্ব বলবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ঘটনাটা জানা দরকার। রোববার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলে ম্যানইউ। হঠাৎই গোলে শট নেন রুনি। লক্ষ্যভ্রষ্ট শটটা উড়ে যায় নয় বছর বয়সী বালকটির দিকে। ধেয়ে আসা বলটা হাত দিয়ে থামাতে যাওয়াতেই বিপত্তি। তবে তাঁর শট ঠেকাতে গিয়েই যেহেতু জেমির হাত ভেঙেছে, রুনি তাই ক্ষমাপ্রার্থী। তার কাছে ক্ষমা চেয়ে একটা চিঠি দিয়েছেন, সঙ্গে স্বাক্ষর করা একটা জার্সি। ওয়েবসাইট।রিয়ালের রিসোর্টবার্নাব্যুতে গিয়ে খেলা তো দেখতে পারেনই, চাইলে এর পর থেকে ছুটি কাটাতে পারেন ‘রিয়াল মাদ্রিদ রিসোর্ট আইল্যান্ডে’ও! সংযুক্ত আরব আমিরাতে বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে নয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটি। বিশাল এই অবকাশকেন্দ্রে থাকবে একটি প্রমোদতরী, কয়েকটি বিলাসবহুল হোটেল এবং ভিলা, একটি বিনোদন পার্ক, একটি জাদুঘর এবং ১০ হাজার আসনের একটি স্টেডিয়াম; যেটি সাগরের দিকে খোলা। এসব শুনে অনেকেরই হয়তো রিয়াল মাদ্রিদ রিসোর্টে যাওয়ার ইচ্ছা জাগছে। তবে অপেক্ষা করতেই হবে। ১০০ কোটি ডলারের বিশাল বাজেটের এই অবকাশকেন্দ্র উদ্বোধন হবে তিন বছর পর। রয়টার্স।