অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নবিদ্ধ পেশাদারিজন্মদিন। হোটেলের বাইরে সিগারেটটা তিনি ধরিয়েছিলেন মনের আনন্দে! অথচ সমালোচনার হুল ফুটিয়ে গণমাধ্যম সাধারণ এ ঘটনাটাকে ‘অপেশাদারসুলভ’ আখ্যায়িত করে তাঁকে বানিয়ে দিল খলনায়ক। গণমাধ্যমের অভিযোগটাকে উড়িয়েই দিলেন ফ্যাবিও কোয়েন্ত্রাও। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার বরং দাবি, তাঁর পেশাদারিতে কোনো ফাঁকি নেই! ‘এটা ছিল আমার জন্মদিন। একটা উপলক্ষ। গণমাধ্যম যা লিখেছে, তাতে আমি হতাশ। কেউই আমাকে খারাপ বলতে পারবে না’—বলেছেন কোয়েন্ত্রাও। রাতে নিজের বাড়িতে প্রচণ্ড হট্টগোল করেছেন বলে গণমাধ্যম যে খবর ছেপেছে, কোয়েন্ত্রার ভাষায় তা ‘ডাহা মিথ্যা’। ওয়েবসাইট।শারাপোভা দ্বিতীয়এক শারাপোভার দাপটই কুলিয়ে ওঠা দায়! মহিলা টেনিসের শীর্ষ খেলোয়াড়দের এখন প্রস্তুতি নিতে হবে আরেক শারাপোভার চ্যালেঞ্জের জন্য। আগামী মাসেই পেশাদার টেনিসে পা পড়ছে দ্বিতীয় শারাপোভার। সত্যিই তাই। আগামী ১৪-২২ এপ্রিল হবে যুক্তরাষ্ট্রের উন্নয়ন কর্মসূচির সারাসোতা ওপেন। ১৬ জনের এই টুর্নামেন্ট দিয়েই পেশাদার টেনিসের ভুবনে ঢুকতে যাচ্ছেন দাশা শারাপোভা। ঠিকই ধরেছেন, মারিয়া শারাপোভার পরিবারেরই একজন, চাচাতো বোন। তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী শারাপোভার মতো দাশাও টেনিসের জন্য রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন সেই ছোট্ট বয়সে। বিখ্যাত চাচাতো বোনটিই আবার দাশার আদর্শ। ওয়েবসাইট।টেনিসবিহীনভিক্টোরিয়া আজারেঙ্কা, মহিলা টেনিসের এক নম্বর তারকা। পোল ভোল্টের কিংবদন্তি সার্গেই বুবকার ছেলে বুবকা জুনিয়রও টেনিস খেলোয়াড়। এই দুজনের মধ্যে চলছে প্রেম। মোনাকোতে দুজন থাকেনও একসঙ্গে। দুজনের জীবনই টেনিসময়। কিন্তু সেটা মাঠেই। বাড়িতে টেনিস নিয়ে পারতপক্ষে কথাই হয় না। টেনিস নিয়ে কথা কেন হয় না মায়ামি হেরাল্ডকে সেটাও বলেছেন বুবকা জুনিয়র, ‘আমরা যদি বাড়িতেও টেনিস নিয়ে কথা বলি তাহলে তো পুরো সপ্তাহই কাটল শুধু টেনিসে।’ ২০১০ সালে মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন বুবকা। তখন বেশি করে চিনেছেন জীবনটাকে। জীবনটা শুধু টেনিসের জন্যই তো নয়! ওয়েবসাইট।