অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থনসভাপতি হওয়ার ইচ্ছে তাঁর আছে। রোনালদো সেটা জানিয়েও দিয়েছেন। স্বপ্ন পূরণে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা পেয়ে গেলেন অনুপ্রেরণাও। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হওয়ার জন্য ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ নায়ককে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। সিবিএফের সদ্য বিদায়ী সভাপতি রিকার্ডো টিসেরার কট্টর সমালোচক ছিলেন রোমারিও। চাইলে সংসদ সদস্য রোমারিও প্রার্থী হতে পারেন। কিন্তু রাজনীতির বাইরে ফুটবলের রাজনীতির প্রতি তাঁর আগ্রহ নেই। আর তাই পছন্দের পাত্র উত্তরসূরি রোনালদোকেই দিয়ে যাবেন সমর্থন। ওয়েবসাইট।কুকুরের কাণ্ডকুকুর কি বোঝে কে খেলোয়াড় আর কে দর্শক? খেলোয়াড়দের নিরাপত্তার জন্য মাঠে নিয়ে আসা হয়েছিল যে কুকুরটিকে সেটিই কামড়ে দিয়েছে এক খেলোয়াড়কে! ঘটনাটা ব্রাজিলের প্রথম বিভাগের একটি ম্যাচে। জার্মান শেফার্ড প্রজাতির এক পুলিশ-কুকুর হুট করে কামড়ে দিয়েছে ক্যাসিয়াস স্ট্রাইকার ভান্দারলেইয়ের পা। ভান্দারলেইয়েরও দোষ আছে। খেলার সময় সাইডলাইনে দাঁড়িয়ে রেফারিং নিয়ে উত্তেজিত ভঙ্গিতে প্রতিবাদ করে যাচ্ছিলেন। বেচারা কুকুরকে প্রশিক্ষণই দেওয়া হয়েছে, মাঠে যে গোলমাল করবে তাকে শায়েস্তা করতে হবে। সে তো আর বোঝেনি ভান্দারলেই খেলোয়াড়। ছুটে গিয়ে পায়ের পেছনের দিকে বসিয়ে দিয়েছে কামড়! ওয়েবসাইট।ধোনির চুলআন্তর্জাতিক ক্রিকেটে তিনি নজর কেড়েছিলেন নিজস্ব ব্যাটিং স্টাইল এবং কাঁধ বেয়ে নেমে আসা লম্বা চুল দিয়ে। তারকাবহুল ভারতীয় ক্রিকেটে দ্রুতই জায়গা পাকা করেছেন। নেতৃত্বও পেয়েছেন দ্রুতই। ক্রিকেট নিয়ে বাড়াবাড়ির দেশে থেকেছেন নিশ্চল-নিরাবেগ। মহেন্দ্র সিং ধোনি এক সময় তাঁর ‘রকস্টার’ চেহারা পাল্টে চুলও ছোট করে ফেলেছিলেন। গত বিশ্বকাপ জেতার পর তো মাথা ন্যাড়াই করে ফেলেন। এখনো চুল ছোটই। তবে ভারতীয় অধিনায়ক আবারও চুল বড় করার ‘মিশন’ নিয়েছেন। জানিয়েছেন, ‘আমি আবার চুল বড় করছি। লোকে বলাবলি করছিল, আমি চুল ছেঁটেছি বিশেষ একটা মানতের কারণে। ন্যাড়া হওয়ার আসল কারণটা ছিল গরম।’ ওয়েবসাইট।