অন্যকলাম
বিয়ের ‘হর্ন’প্রেমের বয়সটা পাঁচ বছর হয়ে গেল। কম সময় নয়। তা ছাড়া মাঝখানে ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল দুজনার। দুটি দিকে বেঁকে যাওয়া পথ যখন আবার মিলেছে একই সীমানায়, এবার ঝুঁকি নিতে নারাজ নিকোল শেরজিঙ্গার। মার্কিন সংগীত তারকা চান, দ্রুতই বিয়ের হর্ন বাজিয়ে দিন ব্রিটিশ চালক লুইস হ্যামিল্টন। হ্যামিল্টনের বয়স ২৭ চলছে। কিন্তু আগামী জুনে ৩৪ পেরোবেন শেরজিঙ্গার। সংসার শুরু করার সময়ই তো পেরিয়ে যাচ্ছে। ‘আমি বিয়ে তো করতেই চাই। কিন্তু এটা তো শুধু আমার হাতে নয়’—শেরজিঙ্গার বুঝিয়ে দিয়েছেন, হ্যামিল্টনের কাছ থেকে একটা অনামিকার আংটি খুব করে চাইছেন!’ ওয়েবসাইট। শোয়াইনি ‘টু’এক শোয়েনস্টেইগারে রক্ষা নেই, আরেকজন এসে জুটছে! খবরটা শোনার পর বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষদের এমন প্রতিক্রিয়া হতেই পারে। অনেক দিন ধরেই জার্মান ক্লাবটির অন্যতম ভরসা হয়ে আছেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার। এবার বায়ার্নে নাম লেখালেন ২৭ বছর বয়সী বাস্তিয়ানের বড় ভাই টোবিয়াস শোয়েনস্টেইগার। ৩০ বছর বয়সী টোবিয়াস ভাইয়ের মতোই খেলেন মাঝমাঠে। অবশ্য প্রতিভায় ভাইয়ের অনেক পেছনে। খেলতেনও জার্মানির তৃতীয় সারির দলে। অবশ্য ভালো করছেন বলেই তাঁকে রিজার্ভ দলে নিল বায়ার্ন। ভালো খেললে প্রধান দলে জায়গাও পেতে পারেন। তবে বায়ার্নে নাম লিখিয়েই খুশি টোবিয়াস, ‘অবশেষে বাস্তিয়ানের সঙ্গে একই ক্লাবে খেলার স্বপ্ন পূরণ হলো।’ এএফপি। মানচিনির হাসিমাঠে তো বটেই, প্রতিদ্বন্দ্বী দলকে ঘায়েল করতে মনস্তাত্ত্বিক লড়াইয়েও জেতা চাই। তবে অ্যালেক্স ফার্গুসন আর রবার্তো মানচিনির মধ্যে মনস্তাত্ত্বিক লড়াইয়ে কে জয়ী, বোঝা যাচ্ছে না। আপাতত বলা যায়, দুজনে সমানে সমান। এক সময় ৬ পয়েন্টে এগিয়ে থাকা সিটির পয়েন্ট এখন ম্যানইউর সমান। কাল ফুলহামের সঙ্গে জিতে থাকলে ম্যানইউই ৩ পয়েন্টে এগিয়ে গেছে। সমপ্রতি মানচিনি ফিরিয়ে নিয়েছেন ‘জেদি’ তেভেজকে। ফার্গুসন বলে দেন, ‘সিটি ম্যানেজার চাপে আছে।’ মানচিনি ফার্গুসনের মন্তব্য হেসেই উড়িয়ে দিয়েছেন। মানচিনির সহকারী ডেভিড প্লাটই দিয়েছেন এ খবর। মনস্তাত্ত্বিক লড়াইয়ে প্রতিপক্ষকে সহজেই জিততে দেওয়া যায়! ওয়েবসাইট।