অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিনহোর বোলটানা কয়েক দিন মৌনব্রত পালন করার পর অবশেষে মুখ খুলেছেন হোসে মরিনহো। সোমবার চ্যাম্পিয়নস লিগের নির্ধারিত সংবাদ সম্মেলনে এসেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। এ কথা-সে কথার ফাঁকে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ঠিক কোন কারণে সংবাদমাধ্যমকে এই কদিন এড়িয়ে চললেন মরিনহো? সাংবাদিকদের দোষটা কোথায়? এমন প্রশ্নে মরিনহো যেন আকাশ থেকে পড়েছেন। প্রথমে তাঁর ভাবখানা ছিল এমন, মিডিয়া বয়কট ব্যাপারটি হয়েছে একেবারেই তাঁর অজান্তে। এরপর দাবি করেছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। কারণ, মিডিয়া বয়কটের সিদ্ধান্ত তাঁর নয়। ওয়েবসাইট।সৌজন্যবোধ স্বার্থপর এই দুনিয়ায় মানুষের সৌজন্যবোধ একেবারেই উঠে যায়নি। সানচেজ ফ্লোরেসই যেমন স্থাপন করলেন চমৎকার এক দৃষ্টান্ত। কদিন আগে আল আহলির এই স্প্যানিশ কোচের মাথায় চড় মারেন আল ওয়াসলের গোলরক্ষক মাজেদ নাসের। পরে ক্ষমা চাইলেও লাভ হয়নি। ১৭ ম্যাচ নিষিদ্ধ করা হয় তাঁকে। এই দীর্ঘ বহিষ্কারাদেশে ক্যারিয়ারের ক্ষতির দিকটা ভেবেই মাজেদ নিয়ে ফেলেছেন অবসর। এখন ফ্লোরেস চাইছেন মাজেদ তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসুক, ‘আমি আশা করি, সে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসবে।’ স্প্যানিশ এই কোচের বিচারে ওই বহিষ্কারাদেশটাও বড্ড কঠিন হয়েছে। ওয়েবসাইট।মুয়াম্বার জয়মৃত্যুর সঙ্গে লড়াইটায় জিততে চলেছেন। অবশেষে স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন ফুটবল মাঠে হার্ট অ্যাটাকের শিকার হওয়া ফ্যাব্রিস মুয়াম্বা। প্রথমবারের মতো বিছানাও ছেড়েছেন। এরই মধ্যে আরেকটি জয় হলো বোল্টনের এই মিডফিল্ডারের। তাঁকে উদ্দেশ করে টুইটারে বর্ণবাদী মন্তব্য করায় এক ফুটবল দর্শককে ৫৬ দিনের জেল দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। এফএ কাপের ম্যাচ চলার সময় মুয়াম্বা মাটিতে পড়ে যাওয়ার পর টুইটারে বর্ণবাদী মন্তব্য করেন সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র লিয়াম স্টেসি। ২১ বছর বয়সী স্টেসিকে দ্রুতই খুঁজে বের করে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি স্বীকারও করেন অপরাধ। রয়টার্স।