অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমেও!পুরো ম্যাচটা কার্ড ভেতর-বাহির করতে করতেই কেটেছে রেফারির। ইংলিশ লিগ টু-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্র্যাডফোর্ড সিটি ও ক্রলি টাউন। দুই দল মিলিয়ে মোট নয়টি হলুদ কার্ড দেখাতে হয়েছে, লাল কার্ড একটি। ম্যাচ শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নেবেন, উল্টো ব্যস্ততা বেড়ে গেল আরও। শেষ বাঁশির জন্যই যেন দুই দলের ছিল অপেক্ষা। একে অন্যের ওপর ঝাঁপিয়ে কিল-ঘুষি-লাথি, যেন কুরুক্ষেত্র! রেফারি স্রেফ তাকিয়ে দেখলেন। পরিস্থিতি যখন একটু শান্ত হলো, ব্র্যাডফোর্ডের ড্রেসিংরুমে গিয়ে লাল কার্ড দেখালেন তিনজনকে, ক্রলির ড্রেসিংরুমে দুজনকে! ড্রেসিংরুমে পাঁচজনকে লাল কার্ড, ম্যাচটার মতো ইতিহাসে ঢুকে গেলেন হয়তো ওই রেফারিও! ওয়েবসাইট।