অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদর্শ দুজনইলিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—এই প্রশ্নে গোটা বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ব্যতিক্রমও নিশ্চয়ই আছে। যেমন নেইমার। সান্তোসের এই উঠতি তারকা বলছেন, মেসি বা রোনালদোকে আলাদা করে দেখেন না তিনি। এর আগে মেসির ব্যাপারে অনেক বারই নিজের মুগ্ধতার কথা বলেছেন নেইমার। এবার এই ২০ বছর বয়সী জানালেন, ‘মেসি-রোনালদো দুজনই আমার আদর্শ। এই দুই খেলোয়াড়ের যা প্রতিভা, সেখান থেকে সামান্য কিছুও নিয়ে যদি নিজের করে নিতে পারি, তাতেও আমি হবো অনেক খুশি।’ ওয়েবসাইট।রেডিকে রেড কার্ডওয়েলিংটন ফিনিক্সের বিপক্ষে ম্যাচটায় গোলপোস্ট পাহারা দেওয়ার কথা ছিল তাঁর। এর বদলে লিয়াম রেডি পাহারা দিচ্ছেন নিজের বাড়ি। সিডনি থেকে ওয়েলিংটনে আসার পথে দলীয় শৃঙ্খলা ভেঙে বিমানে মদ্য পান করেছিলেন সিডনি এফসির এই গোলরক্ষক। এ কারণে রেডিকে দেখানো হয়েছে ‘রেড কার্ড’। সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। ‘এ’ লিগের প্লে-অফ ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে এসেছে সিডনি। রেডির শাস্তি এখানেই শেষ হয়ে যাচ্ছে না। ‘এ’ লিগের আচরণবিধি ভাঙার অপরাধে আরও কয়েক ম্যাচে সাজা অপেক্ষা করছে তাঁর জন্য। বাকি প্লে-অফগুলোও হয়তো খেলতে পারবেন না এই ৩০ বছর বয়সী। রয়টার্স। লাইন্সম্যান নিগৃহীতরেফারি বা লাইন্সম্যানের কোনো সিদ্ধান্ত আপনার নাও পছন্দ হতে পারে। সবার যে হয় তাও নয়। বড় বড় তারকারা পর্যন্ত এ নিয়ে মাঠে ক্ষোভ প্রকাশ করেন। তবে লাইন্সম্যানকে মার দেওয়াটা একটু বাড়াবাড়িই। এমন ঘটনাই ঘটেছে মুম্বাইয়ে। মাত্রই কিছুদিন আগে মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেটে এক আম্পায়ার নিগৃহীত হয়েছেন। সেই ঘটনা টাটকা থাকতেই এবার মার খেলেলেন লাইন্সম্যান। আদর্শ এফসির ফুটবলার প্রতীক রাঠোরের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। অফসাইডের কারণে রাঠোরের একটি গোল বাতিল হয়ে যাওয়ার পর তিনি নাকি লাইন্সম্যানের হাত থেকে পতাকা কেড়ে নিয়ে সেটা দিয়েই আঘাত করেছেন। আপাতত নিষিদ্ধ এই ফুটবলারকে হাজির হতে হবে শুনানির সামনে। ওয়েবসাইট।