অন্যকলাম
তিনিও মেসি!লিওনেল মেসি যোগ দিলেন ফ্রান্সের দ্বিতীয় সারির ক্লাব অ্যাঙ্গার্স এসসিওতে! খবরটা শুনে চমকে যাওয়ারই কথা। ঠিকই পড়েছেন, লিওনেল মেসিই! না, হতাশ হওয়ার কিছু নেই বার্সা সমর্থকদের। এই লিওনেল মেসি আর্জেন্টাইন তারকা নন; ক্যামেরুনের ১৬ বছর বয়সী এক উঠতি ফুটবলার। খেলেন কেমন কে জানে, তবে হুবহু মেসির নামেই নাম বলে অ্যাঙ্গার্সের মতো অখ্যাত ক্লাবে তাঁর যোগ দেওয়াটাও হয়েছে শিরোনাম। সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলা এই মেসি বলেছেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন লিও মেসির সঙ্গে খেলা। ক্যামেরুনে জন্ম নিলেও আমি এখন ফরাসি। ফ্রান্স দলেও খেলতে চাই।’ ওয়েবসাইট।বাজনা চাইক্রিকেট, গ্ল্যামার, প্রেরণা-বালিকা, উচ্চ স্বরে বাজনা...সবকিছুর ককটেল মিলেই হলো আইপিএল। একবার ভেবে দেখুন, মাঠে শুধু ক্রিকেট চলছে, সাইডলাইনে নাচাগানা নেই, হইহুল্লোড় নেই; আইপিএল কী আর আইপিএল থাকবে! কিন্তু বাদ সেধেছে সরকারি নির্দেশ। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় লাউড স্পিকার বাজানো নিষিদ্ধ করেছে। আওতায় আছে ইডেন গার্ডেনও। কিন্তু আইপিএলের বেলায় ছাড় চেয়ে কলকাতা হাইকোর্টে আপিল করেছে নাইট রাইডার্স। ২০১০ এর আসরেও এমন আদালতে যেতে হয়েছিল কেকেআরকে। সেবার ৯০ ডেসিবেলের শব্দসীমার মধ্যে বাজনা বাজানোর অনুমতি মিলেছিল। ওয়েবসাইট।