অন্যকলাম
বলিউড অভিষেক১৯৮৯ সালে টেস্ট অভিষেক। ওয়ানডে অভিষেকও ১৯৮৯ সালে। ২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেক। আর ২০১২ সালে? বলিউড অভিষেক! অনেকবারই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া শচীন টেন্ডুলকার নাকি শেষ পর্যন্ত আর ‘না’ বলতে পারেননি। এবার যে প্রস্তাবটি মুন্না ভাই আর থ্রি ইডিয়টস-এর প্রযোজক বিধু বিনোদ চোপড়ার। শারমান যোশিকে নিয়ে নতুন একটি ছবি বানাচ্ছেন চোপড়া—ফেরারি কি সাওয়ারি। ফেরারি গাড়ির ভক্ত টেন্ডুলকারের সেই ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতি থাকবে বলে খবর। টেন্ডুলকারের সম্মানে কদিন আগে পার্টি দিয়েছিলেন মুকেশ আম্বানি। সেই পার্টিতেই নাকি ছবির ব্যাপারে আলাপ করেছেন টেন্ডুলকার আর চোপড়া। ওয়েবসাইট।কথা কমব্রাজিলিয়ানদের এখন জাপানিদের মতো হতে হবে। কথা কম কাজ বেশি বলে ব্রাজিল বিশ্বকাপ আয়োজকদের এই কথাই তো বললেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। বিশ্বকাপের কাজের ধীরগতি নিয়ে কিছুদিন ধরে ব্রাজিলে শোরগোল চলছে। ফিফা মহাসচিব জেরোম ভালক মন্তব্য করেছিলেন ‘পশ্চাদ্দেশে লাথি কষতে হবে’। এ নিয়ে আরেক তোলপাড়। এর এক ফাঁকে দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রধানের পদ আঁকড়ে থাকা রিকার্ডো টিসেরাও সরে দাঁড়িয়েছেন। ব্ল্যাটার এখন বলছেন, নাটুকেপনা যথেষ্ট হয়েছে। এখন সময় কাজ করে দেখানোর। এএফপি।আদ্রিয়ানোর জন্যঅতিমাত্রায় মদ্যপান, নারী কেলেঙ্কারি—ক্যারিয়ারে ঝামেলায় কম জড়াননি আদ্রিয়ানো। এবার অবশ্য নিজে নন, ব্রাজিলিয়ান স্ট্রাইকার ঝামেলায় ফেলেছেন ক্লাব কর্তৃপক্ষকে। আদ্রিয়ানোর মাঠের পারফরম্যান্স এমনই যে, তাঁর মাসিক বেতন কত, সমর্থকদের কাছে সেটি প্রকাশ করারই সাহস পাচ্ছে না করিন্থিয়ানস। আসল বেতনটা প্রকাশ করলে সমর্থকেরা যদি খেপে গিয়ে প্রশ্ন তোলেন, ‘মরা হাতি পুষে এত টাকা জলে ফেলা কেন?’ সমর্থকদের কাছে তাই বাধ্য হয়ে মিথ্যাই বলছে করিন্থিয়ানস। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসিক বেতন দুই লাখ ১০ হাজার ডলার। আসলে দুই লাখ ৮০ হাজার ডলার! ওয়েবসাইট।